Wednesday, July 20, 2016

মাটি

মাটির শুধুই প্রাণ থাকে না
থাকে রূপ ও লাবণ্য
কখনো সে স্নিগ্ধ বকুল
ঠেকে কভু তা বন্য।
 
 ভালোবাসেই মাটি
হৃদয় পরিপাটি।

Sunday, July 17, 2016



গুচ্ছপ্রেম গুচ্ছ ভালোবাসা


°এ যে বিলাসিতা
কিংবা জেলাসি তা°
১৭/৭/১৬ 


নানান ছুতোয় ছল
আর কতোকাল বল?

>>

এমনও বরিষণে
~~~~~~~~~~
এমনও বরিষণে
হাত ধরে তোরি সনে
ডুব ও সাঁতার চিত্তে
~~
জলে ধোয়া এ হৃদে
প্রেম ছোঁয়া যে বিঁধে
শুভতাতে জিততে।
‪#‎অণুঅনুভব‬ (২০১৬০৭১৬)



রক্তখেলা ঈদে
মননে খুব বিঁধে
দেয় দাগা এই হৃদে।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৭০৭/১৪৪৩]




ঈদ এলে 'নাড়ির টান' - এই কথাটি বেশ শোনা যায়। আচ্ছা, নাড়ি'র বিস্তারটা ঠিক কতোদূর? নাড়ির টানেও কি টান পড়তে পারে? নাড়ির বোধও কি ভোতা হয়ে যেতে পারে!!
‪#‎নাড়ির_টান‬ 

০৬/৭/১৬


তোর অহঙ্কার ভারি বেশ
আচরণে তারই রেশ
থাকিস ভালো প্রতিক্ষণই
এই কামনা নির্নিমেষ।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৭০৬/১১০০]



 



Partisan thought
Enough a lot!

[২০১৬০৭১৪]



স্মার্টফোন আছে
স্মার্টব্যাটারি হবে?

[২০১৬০৭১৪]  



আমার ভাষা থমকে গেছে
আমি তো আজ বোবা-ই,
আমরা সবাই নিদয় নিঠুর
ভালোবাসা ডুবাই ।
...
১৪/৭/১৫



'ভালোবাসা'কে ভালোবেসে ভালোবাসুন।
১৩/৭/১৬


I was nothing to anything of anyone
১৩/৭/১৬

 >>>>>>>>>>>>>>>>>>>>>
এক একবার আমি মরে যাই
ভেতরে
কেউ দেখে না
কেউ কেউ দেখে তৃপ্তির লালা গেলে মুহুর্মুহু ।
|||
At times, I die
Die inside me
No one notices
Some see the same
And salivate gratifications..

১৩/৭/১৬   



 স্বার্থ ছাড়া গাছের পাতাও নড়ে না
স্বার্থবিহীন নীড়টুকু কেউ গড়ে না
আছে ম্যালা খোলা স্বার্থ
কিছু মূলা ঝুলা স্বার্থ
মরার আগে স্বার্থচিন্তা মরে না।
‪#‎লিমেরিক‬ ‪#‎স্বার্থচিন্তা‬
[২০১৬০৭১২/১৪৩৫]


কষ্ট এবং দুঃখ
যায় না দেখা; সূক্ষ্ম
১২/৭/১৬


জিবাংলা ও জলসা-ই
ঘরেঘরে বল সাঁই~
১২/৭/১৬


ফেবুমেট্রিক ফ্রান্স ||| অনিবন্ধিত বন্ধু
~~~~~~~~~~~~~~~~~~~~~
ফেবু নিবন্ধিত (ফেবুমেট্রিক) ফ্রান্স ছাড়াও জীবনে দু'একজন প্রকৃত বন্ধু থাকা খুব প্রয়োজন। একদিন স্কুলে অনুপস্থিত থাকলে বা এক বিকেলে খেলার মাঠে না গেলে যে বন্ধুটি এক মাইল (তখন মাইল ই ছিলো) হেঁটে বাড়ি চলে আসতো খোঁজ নিতে ~~ তেমন বন্ধু। কোনো ফ্রান্স নয়।
১১/৭/১৬



দুষ্টচিন্তায় যতি দিন
ভালো বাঁচুন প্রতিদিন।
১০/৭/১৬

মনের সে চোখ অন্ধ
তাইতে এতো দ্বন্দ্ব
১০/৭/১৬

বিজ্ঞাপনের চিপায়
অনুষ্ঠানতো হাঁপায়
০৯/৭/১৬

And we forget what we were..

০৯/৭/১৬

একসময় তোর প্রয়োজন ছিলো! আমি ছিলাম।
০৯/৭/১৬
 >>>

আহা!
এভাবে কি স্বর্গ গড়ো?
মিছে!
পাপের বোঝা বর্গ করো!
০৯/৭/১৬

 বন্ধু সুজন সুখেই পাখা মেলে
দুঃখের ঘরে রয় না আলো জ্বেলে
দেয়া নেয়ার হিসেবখানা কড়া
স্বার্থ যোগে তেল দিয়ে যায় তেলে।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৭০৯/০১০০]


ভালোবাসা যতো বড়ো হতে থাকে, অভিমানগুলো টুকরো টুকরো হয়ে ছোট হতে থাকে; হতে থাকে ক্রমশ শক্তিধর ।
০৮/৭/১৬


আমার ভুলের নেইরে সীমা
আমার দোষের শেষ নেই,
আগাগোড়াই ভ্রান্ত জীবন
গুণের কোনো লেশ নেই।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৭০৮/০১৩৩]



বৃষ্টিটা আষাঢ়ে
মাঠঘাট ভাসারে
ঠেকে ভারি খাসারে।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৭০৬/১০২৫]


মনের মাঝে
জমাট রেখে ঘৃণা
দিনে দিনে
হচ্ছো হৃদয়হীনা।
এইতো সময়
ঘৃণায় বলো "জ্বী না"।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৭০৬/১০১২


রাতের ওপারে স্নিগ্ধ ভোর দেখবো বলেই সারারাত চোখ বন্ধ করে জেগে থাকি। কিন্তু সকালগুলোও কেনো যে আঁধারে মোড়ানো থাকে!! আঁধারের পাতা উল্টাই। পরের পাতাও ঘুঁটঘুঁটে।
০৩/৭/১৬

ভাইরাল আহা || অফটপিকঃ হিরো আলম কে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ভাইরালে কেউ হিরো হয়
কেউবা পচে জিরো হয়
ইউটিউব ফেসবুকের ঠ্যালায়
কেউবা হাসির মীরও হয়।

‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৭০১/১৪৫৫]


ঈদে সবাই ঘরমুখো। আর আমি চিরদিন তোর মুখো হওয়ায় ঈদ আমার কাছে এখন এক নির্মুখ যাত্রাহীনতার নাম।
০১/৭/১৬


আষাঢ় আশায় রই
আষাঢ় ভাসা কই?
আষাঢ় আসে একা
নেই তার বিষ্টি-সই!
‪#‎অণুঅনুভব‬
[20160630/1535]
উৎসর্গঃ Sanat Ghose দাদাকে; যিনি অনেক সুন্দর অণু সৃষ্টি করে থাকেন।



রহস্যের জট খুলে না
আসল দৃশ্যপট খুলে না
কে যে দায়ি, কে দায়ি নয়
মুক্ত হাওয়ায় তা দোলে না।

৩০/৬/১৬


গাছ রেখে আগাছায় ঢেলে জল
কী আর বলো পাবে ভালো ফল?
কথা কিবা হাওয়া খেয়ে
বাড়বে কি আর তোমার দেহের বল?
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২৯/০৩১৩]



Time has changed... People now don't feel like talking at all; rather they use Emoticons ... I don't feel like in these Emos although graphical>>
--
আজকাল সবাই কথা বলে মনের ভাবটি প্রকাশ করতে চায় না। সবাই ইমো ব্যবহার করেন। ইমো দিয়ে মনকে ছোঁয়া যায়! যেভাবে পারা যায় অক্ষরবন্দি লেখায়। জানি না।


২৯/৬/১৬

সবই এখন ব্যয়বহুল
হতো যদি ন্যায় বহুল!!
‪#‎অণুঅনুভব‬ ‪#‎আফসোস‬ 

২৮/৬/১৬


ধুম পড়েছে ধুম
~~~~~~~~~~~~~~
হারাম করে আরামের ওই
ঘুম
রাত-বিকেলে কেনাকাটার
ধুম।
নূতনটা চাই থাকুক আগে
শতো
হাল ফ্যাশনে হবে মনের
মতো।
ক্ষদ্র হলেও ভেবো কথা
ওর
সে তো কাজের; খুলেও দেবে
দোর।
~~
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২৮/১৩২০]
রাত-বিকেলে>> শুরু হয় রাতদুপুরের পরে


প্লাস্টিকের চাল খাই
মরিচের ঝাল খাই
গিন্নির গাল খাই
~
নাই কোনো তাল নাই
বাঁচার আর ঢাল নাই।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২৭/১২৩০]


স্বপ্ন ছিলো তোকে ঘিরেই
দেখি না আজ বাস্তবে,
সবই অলীক মিথ্যে ছিলো
ভেবে নেবো আজ তবে?
~
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২৭/১১০০]


আগের দিনের বায়স্কোপ
এখন দেখার নাই স্কোপ
ভাণ ফান অভিনয়
শুধু দেখার পাই স্কোপ।
~
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২৬/১২১৫]


   
 

Saturday, July 16, 2016

এমনও বরিষণে


এমনও বরিষণে
হাত ধরে তোরি সনে
ডুব ও সাঁতার চিত্তে
~~
জলে ধোয়া এ হৃদে
প্রেম ছোঁয়া যে বিঁধে
শুভতাতে জিততে।
-
২০১৬০৭১৬ 


Sunday, June 26, 2016

"মহা= সাধারণ" সমাচার

তখন একটি গ্রুপে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত। হাস্যরস প্রিয় আমার এক বন্ধু আমাকে সব সময় বলতো- সাধারণ ম্যানেজার (জেনারেল=সাধারণ)। আমি হাসতাম। তবে বাস্তবতা হলো- আমি কখনোই "মহা" ছিলাম না; ছিলাম, আছি সাধারণ হয়ে সধারণের মাঝে।
সাধারণ হয়ে থাকার মধ্যে অনেক প্রাপ্তি আছে। অনেক আগে যাদের সাথে (যাদের নিয়ে) কাজ করেছি, তারা আমাকে মনে রেখেছেন শুধু এজন্যই। তাই কোনো জব ছেড়ে দেবার সময় অনেকের চোখের কোণে পানিও দেখেছি। আবার যারা নিজেদের "মহা' জাতীয় কিছু মনে করেন, তারা খুশী হয়েছেন আমার অনুপস্থিতিতে।
সাধারণ হতে পারা, সাধারণ থাকতে পারা এবং সাধারণ্যে থাকতে পারায় কী আনন্দ ও তৃপ্তি - তা তো "মহা"জনরা বুঝতে পারবেন না।
‪#‎অণুঅনুভূতি‬
[২০১৬০৬২৫]

Weekly Summary from Facebook

অণু অনুভব
~~~~~~~~~
ক্রমাগত পান্থ চলা
কারো রুদ্ধশ্বাস,
কেউবা শুধু তক্কে থাকে
নিয়ে ক্রুদ্ধ গ্রাস।
~
২০১৬০৬১৯


Bin your negatives
Bin your sin
Grow your ray of hopes
Grow lively green.
[২০১৫০৬২০]

 ~~~~
রোজা আমাকে কমবেশি ধরেই...
কিন্তু আমিও ছাড়ি না তাকে।
তাই সম্পর্কটা শেষতক ভালোবাসাতেই রূপ নেয়।
~
[২০১৬০৬২০]

আধুনিক ও স্মার্ট সময়ের
ধূর্ত কুটচালে
সত্য বন্দি মন পিঞ্জরে
মিথ্যা ধুম্মা তালে।
--
বিত্ত দিয়ে চিত্ত মাপা
নয়তো সঠিক মোটে
অনেক উচ্চবিত্তমনে
রয় আঁধার ঘুটঘুটে।
---
নীরব কিংবা সরব তা হোক
জাগুন ভেজাল রোধে
শুদ্ধচিন্তায় মুক্তি মেলে
বাজুক এ সুর বোধে।
‪#‎পরানেরকথা‬ [২০১৫০৬২০]


 ~~
মায়ার বাঁধন হারায় কায়া
মায়ার শুধু হাহাকার
মায়ার কুঞ্জ যায় যে পোড়ে
কেউ বুঝে না তাহা কার!
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২০/১৬২০]


 ~~
Hanker after good look
No room for good thought?
Achieve millions of 'like'
Heart would be dark-caught!
‪#‎weefeel‬
[20160620/1844]


~~
গরীব কোথায়
গরীব-শূণ্য দুনিয়া!
এক-আধজনও
পাইনে বেবাক গুণিয়া।
--
[২০১৬০৬২১/১৩৩৭]

~
সটান বাড়িয়ে দেয়া তোমার হাত
প্রিয়জনকে কাছে টেনে নেয়ার জন্য প্রত্যয়ী নয় এখন আর
আহা! নিষ্প্রাণ সেলফি স্টিক আজ কেবলি তা!
~~
The arm you extended
No more for embracing the beloved
Alas! This is mere a selfie stick today!!
~~
‪#‎সময়কথা‬ ‪#‎সেলফিম্যানিয়া‬ ‪#‎selfie_mania‬
[২০১৬০৬২২/১৪৪৭]

~~
You
~~
Dawn fades into the noon’s brightness
You remain fresh to me.
Day engraves to evening blush
You remain the same recent to me.
Night dies down to dark
You till remain unfold aura of worship to me.
-
[20150623]

~~

কড়কড়ে কর
করে ধর ধর
ছোট সৎ করদাতা
কাঁপে থর থর।
-
রাঘব বোয়াল এ করে
কভু তারা না ডরে।
-
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২৩/১৯২৯]


~~
তোকে ভেবেই উড়িয়েছিলেম
ইচ্ছে নীলে ঘুড়ি,
নাটাইটা তার গুঁড়িয়ে দিলি
বাজিয়ে এক তুড়ি।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২৩/১৯২৩]

~~

আমায় আমি দেখি সেরা
হোক না শূণ্য জ্ঞানের ডেরা
আমায় আমি বলি বড়
আমিময় এ জগৎ ঘেরা।
‪#‎আমিময়তা‬ ‪#‎অণুঅনুভব‬
[২০১৬০৬২৪/২২২৪]

~~
বৃটেন ছিলো দুধ ভাই
আজকে দিলো গুডবাই
মন খারাপের দিনে ইইউ
করছে শুধু দূর ছাই!
[২০১৬০৬২৪]

~
কথা আছে কাজ নাই
বেশি শুধু বাজনা-ই
ফলাফলে শূন্য
যেনো কোনো লাজ নাই.
‪#‎কথাকাজ‬ 

~


EU- Be You
~~~~~~~~~
বৃটেন বলে ইইউ
টা টা, বাই, সি ইউ
রেসপেক্ট হ্যাজ প্যাক
ওহ ইইউ বী ইউ।
--
Britain bade EU
Ta ta, bye, see you
Respect has pack
Oh EU be you.
‪#‎weefeel‬ [20160625/0355]

~~

সত্য মিথ্যার গোলক ধাঁধাঁয়
সত্যটা কি হবে আদায়?
অস্থির এই কপট সময়
সকরুণ সময়কে কাঁদায়।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২৫/১৭২২]

~~
মডার্ন সময়ের টিউমার
প্রতি মুহূর্তের রিউমার।
~~
Modern time tumor
All abrupt rumor.
‪#‎TimeTumor‬ [20160626/0008]

~~
সত্য মিথ্যার গোলক ধাঁধাঁয়
সত্যটা কি হবে আদায়?
অস্থির এই কপট সময়
সকরুণ সময়কে কাঁদায়।
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২৫/১৭২২]


আগের দিনের বায়স্কোপ
এখন দেখার নাই স্কোপ
ভাণ ফান অভিনয়
শুধু দেখার পাই স্কোপ।
~
‪#‎অণুঅনুভব‬ [২০১৬০৬২৬/১২১৫]
 

        

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়