Wednesday, April 30, 2014
পরানের কথা: লিমেরিক: মৃত্যুশয্যায় বুড়িগঙ্গা
পরানের কথা: লিমেরিক: মৃত্যুশয্যায় বুড়িগঙ্গা: মৃত্যুশয্যায় বুড়িগঙ্গার করুণ কান্না "কতো আর সইবো জ্বালা; আর না" দূষণের মাত্রা তবু বাড়ে গেলো না বাঁচানো বুঝি তারে আইন, পরিবেশ...
লিমেরিকঃ মূল্যবোধ আজ
মূল্যবোধ আজ বোধশক্তিহীন; মূল্যও নেই যে তার
দয়া, মায়া, ভালোবাসা সব ঠেকে অসার
স্বার্থসিদ্ধ্বি আজকে শুধু লক্ষ্য
ন্যায় অন্যায় নয়তো মোটেও মোক্ষ
মানবতা শৃঙ্খলিত; অস্থির সময় পাড়।।
।##২০১৪০৪৩০##
দয়া, মায়া, ভালোবাসা সব ঠেকে অসার
স্বার্থসিদ্ধ্বি আজকে শুধু লক্ষ্য
ন্যায় অন্যায় নয়তো মোটেও মোক্ষ
মানবতা শৃঙ্খলিত; অস্থির সময় পাড়।।
।##২০১৪০৪৩০##
লিমেরিক: জ্যাম
চরম এ গরমে পাবলিক বাসে জ্যামে পড়ে
হাঁসফাঁস করে যাই, প্রাণ রাখা দায় ধড়ে
চলে নাতো আর চাকা
আহা স্বপ্নের ঢাকা !!
ঝিম মেরে থাকি ঠায়, অনুভূতি ভোঁতা করে।
##২০১৪০৪২৯##
হাঁসফাঁস করে যাই, প্রাণ রাখা দায় ধড়ে
চলে নাতো আর চাকা
আহা স্বপ্নের ঢাকা !!
ঝিম মেরে থাকি ঠায়, অনুভূতি ভোঁতা করে।
##২০১৪০৪২৯##
Monday, April 28, 2014
Friday, April 25, 2014
ঝাঁঝালো কষ্ট-চূর্ণ
তাড়াতে পারি না
ঝাঁঝালো কষ্ট-চূর্ণ লেপ্টে থাকে হৃৎপিণ্ডে আমার
খোঁচায় আমায়
দহন করে
দগ্ধ হৃদয় আমার চোখ মেলে দ্যাখে
ধ্বংসের পলস্তরা- রানা প্লাজার
কী করুণ এক একটি খণ্ড
কাঁদতে পারে না হৃদয়
জ্বালা উদ্গীরণ হয় ক্রমাগত
হৃৎপিণ্ড থেকে।
১১৩৪ প্রাণ এগিয়ে আসে
বলতে চায় কথা তারা কবির সাথে
নির্বাক কবি হৃদয়
চৌচির মরুময়
চেয়ে অপলক
কাঁদতে পারি না।
অথবা কান্নাতো নয় কোনো সুরাহা।
তীক্ষ্ণ কষ্টচূর্ণ করে হৃদয় ক্ষতবিক্ষত
সভ্যতা কি স্বার্থপরতা শুধু!!
দায়বদ্ধ্বতা কি থাকবে চাপা ভাঙ্গা কংক্রিটের নিচে?
চলে যাওয়া পোষাক কর্মীর
ছুঁড়ে দেয়া লাথি
দেখতে কি পায় আজকের সভ্যতা!!
##২০১৪০৪২৫##
Subscribe to:
Posts (Atom)
Featured Post
কষ্টযাপন
তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব
জনপ্রিয়
-
তোমার ওসব গুটির চাল হারাবেই সে খুঁটির তাল উল্টো পথে তোমার তরে না হয় আবার কঠিন কাল!! ১০/৬/১৬
-
এখন তোর সুসময় সুসময় লেপ্টে থাকুক তখনো সবসময়! # প্রার্থনা ০১/৮/১৬
-
মশারি তো নয় শুধু আর রাত্রিবেলার জন্যে দিনের বেলাও পেতে তারে যাই হয়ে যাই হন্যে মশার দাপট অন্তহীন কামানগুলো দন্তহীন মশা মশাই মশাময় আজ...



