Monday, October 14, 2019

বেনামি ইচ্ছে




বেনামি সব ইচ্ছেগুলো
থমকে থাকে তোমার বাড়ি,
আমার মোটে ফুরোয় না পথ
ছুটছে ধেয়ে স্বপ্ন-গাড়ি। 
#অণুঅনুভব
#পরানেরকথা

কষ্টপক্ষ



সুখের দিনে নাইবা র'লাম
কষ্টপক্ষে ডাকিস আমায়,
স্বর্ণসময় থাকুক রে তোর
পাবি আমায় দুঃখ তামায়। 
#অণুঅনুভব 
#পরানেরকথা

আসল জীবন



এই সময়ের মেকি জীবন
ফেবু, ইন্সটা, টুইটারে,
'আসল জীবন' সোনার হরিণ 
মন চায়, ক্যামনে ছুঁই তারে?
#অণুঅনুভব 
#পরানেরকথা

মন ও প্রেম


কথা হয় না, দেখা হয় না
মন তবু নেই থেমে,
দূরত্ব নয় বাধা কভু
প্রেম নেই কোনো জ্যামে। 
#অণুঅনুভব 
#পরানেরকথা

Sunday, October 13, 2019

প্রিয়জন নাকি প্রয়োজন


প্রিয়জন নাকি প্রয়োজন
কোনটা ছিলেম তোর,
অবসর বা আয়োজনে
কাটে না সে ঘোর। 
~
#অণুঅনুভব
#পরানেরকথা 

বাজি


তোমার বুকের বুকুল-গন্ধে
মন হয়ে যায় মাতাল,
পেতে তোমায় ধরতে রাজি
বাজি আকাশ পাতাল।
#পরানেরকথা 
#অণুঅনুভব

নতুন তুমি | পরানের কথা


নতুন তোমায় চিনতে আমার
চিকন একটা কষ্ট হয়,
যত্নে গড়া একটি টগর
এমন করেই নষ্ট হয়!
#অণুঅনুভব 
#পরানেরকথা

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়