ভালো মানুষ
মানুষ হওয়ায়
গালি খায়!
ধূর্ত কুটিল
জটিল চালে
তালি পায়!!
~
#অণুঅনুভব
Friday, October 6, 2017
Tuesday, October 3, 2017
আকাশের মন
প্রত্যুষের আকাশ দেখে
বলে দিতে পারি আমি
আকাশের ঈশান বাড়িটার মন খারাপ আজ
উৎসব-রাঙানো দখিনা
আর উত্তরটা আজ খুব মেজাজে আছে।
এতোদিন আকাশ দেখে দেখে
আমি পড়তে পারি আজ
আকাশের মন।
Monday, October 2, 2017
Sunday, October 1, 2017
Saturday, September 30, 2017
ফ্রিল্যান্সিং টিপস (পর্ব ৬) | প্রোফাইল এপ্রোভাল কি কঠিন কিংবা জরুরি?
"আমার প্রোফাইল এপ্রোভ হচ্ছে না।"
এবং
"আমার প্রোফাইল সাসপেন্ড করে দিয়েছে।"
- এই দুটি হলো সবচেয়ে বেশি দেখা সমস্যা। নতুন ফ্রিল্যান্সারগণ এই সমস্যা দুটি নিয়ে হিমশিম খাচ্ছেন। এই সুযোগে কিছু চতুর লোক প্রোফাইল এপ্রোভ করে দেয়ার প্রলোভন দিচ্ছে। প্রোফাইল বিক্রির অফার দিচ্ছে। অনেকেই হয়তো সেসব ফাঁদে ধরাও দিচ্ছেন।
আমার সত্যি অবাক লাগে, হাসি পায় এবং রাগ লাগে। কী করে প্রোফাইল কেনাবেচা করা যায়? কীভাবে অন্যের প্রোফাইল এপ্রোভ করে দেয়া যায়। ওখানে তো ঘুষের কোনো ব্যাপার নেই বলেই জানি। নেই স্বজনপ্রীতি।
আচ্ছা প্রোফাইল এপ্রোভাল কি খুবই কঠিন? খুব জরুরি?
অভিজ্ঞতা থেকে বলছিঃ ফ্রিল্যান্সিং করি - এ কথা শোনে অনেককেই বলতে শুনেছিঃ "ও ডিজাইন টিজান করেন, তাই তো?"
এর মানে হলো- ফ্রিল্যান্সিং-এর জেনারেল পারসেপশন (আমাদের সমাজে) ডিজাইন বা এই সম্পর্কিত কাজ। আর বাস্তবতাও তাই। আমাদের নতুনদের প্রোফাইল কেনো এপ্রোভ হচ্ছে না- ভেবে দেখেছেন?
-প্রধান কারণ- মার্কেট ডিমান্ডের তুলনায় একই স্কিলের প্রোফাইল রিকুয়েস্ট এখান থেকে বেশি যাচ্ছে। আর এটা হচ্ছে বাঙালি হুজুগের জন্য। একই কারণে একাউন্টগুলো সাসপেন্ডও হচ্ছে।
প্রোফাইল এপ্রোভাল মোটেও কঠিন কাজ নয়। আর প্রোফাইল সাসপেন্ডও এতো সহজ হবার কথা নয়। একটা বিষয় আপনাকে বুঝতে হবেঃ যতো ফ্রিল্যান্সার আপওয়ার্কে আসবে তত তাঁদের লাভ। এটা তাঁদের ব্যবসা।
তাহলে সমস্যা কোথায়?
সমস্যা আমাদের নিজেদের মাঝেই। আমরা নিজেরা জানি না নিজেরা কী চাই। নিজেরা জানি না সত্যি আমরা কী করতে পারি। আমার স্কিলসেট কী? আমি কী অফার করবো? এমনি এমনি কি কেউ আমাকে হায়ার করবে?
কী করণীয়?
এখানেই শেষ নয়; প্রতিদিন আপনাকে শিখতে হবে। কারণ ভালোর পর আরো ভালো এবং উত্তম অপেক্ষা করছে।
এটা একটু দেখে নিন; কাউকে অনুৎসাহিত করার জন্য নয়। বাস্তব অবস্থাটা বোঝাবার জন্য।
একটা ছিলো গোপন কথা বলার
কম্পিউটারে করছে প্রসব আমেরিকান ডলার।
কড়কড়ে সব নোট
দেখতে ভেরি গুড।
খবর পেয়ে হুমড়ি খেয়ে
জাগছে বাংলা হুজুগ
ট্রলার ভরে ডলার নেবো
আমেরিকা বোঝোক।
যদু মধু আলাল দুলাল
লাঙল দোকান ছেড়ে,
নগদ নগদ পিসি কিনতে
আসছে দেখো তেড়ে।
মাউস নড়ে, ব্যস্ত কীবোর্ড
ডলার পাবার নেশায়,
ফ্রিল্যান্সিংটা নিয়েই নিবে
একমাত্র সে পেশায়।
নানান কার্য কসরত করে
ছ'মাস বছর পরে,
হাল ছেড়ে দেয় পাল ডুবে যায়
"এ কাজ কেউ কি করে?"
বোঝে না হায় ডলার কভু
হয় না পিসিতে চাষ,
নানান স্কিলের আবরণে
মাথায় করে সে বাস।
মেধার কাছে ডলার নত
ট্রিক্স ও হুজুগ বিফল,
সখ্যতা হোক দক্ষতাতে
দেখবে তখন কী ফল!
ফ্রিল্যান্সিং-এও ছড়াচ্ছে আলো
বিশ্ব জুড়ে এ দেশ,
শিখে বোঝে জেনে তবেই
সফলতার সে রেশ!
~~
হ্যাপি ফ্রিল্যান্সিং!
***
সোআপ
২০১৭০৯৩০/১৮১৮

- সেলফ এসেসমেন্ট- আমি নিজে কী জানি এবং কী শিখতে পারবো?
- আমার প্যাশন কী? প্যাশনেট হলেই ভালো করা সম্ভব।
- মার্কেট এনালিসিস- কোন স্কিলের মার্কেট ডিমান্ড ভালো? কোনটা জ্যামে আটকা!
- মার্কেট ডিম্যান্ড আছে এবং আপনি পারবেন - এমন একটি স্কিল সিলেক্ট করুন।
- শিখুন
- শিখুন
- শিশুন
- কনফিডেন্স লেভেল এবার নিশচয়ই খুব ভালো হবে।
এখানেই শেষ নয়; প্রতিদিন আপনাকে শিখতে হবে। কারণ ভালোর পর আরো ভালো এবং উত্তম অপেক্ষা করছে।
এটা একটু দেখে নিন; কাউকে অনুৎসাহিত করার জন্য নয়। বাস্তব অবস্থাটা বোঝাবার জন্য।
উড়ছে ডলার ধরো
কম্পিউটারে করছে প্রসব আমেরিকান ডলার।
কড়কড়ে সব নোট
দেখতে ভেরি গুড।
খবর পেয়ে হুমড়ি খেয়ে
জাগছে বাংলা হুজুগ
ট্রলার ভরে ডলার নেবো
আমেরিকা বোঝোক।
যদু মধু আলাল দুলাল
লাঙল দোকান ছেড়ে,
নগদ নগদ পিসি কিনতে
আসছে দেখো তেড়ে।
মাউস নড়ে, ব্যস্ত কীবোর্ড
ডলার পাবার নেশায়,
ফ্রিল্যান্সিংটা নিয়েই নিবে
একমাত্র সে পেশায়।
নানান কার্য কসরত করে
ছ'মাস বছর পরে,
হাল ছেড়ে দেয় পাল ডুবে যায়
"এ কাজ কেউ কি করে?"
বোঝে না হায় ডলার কভু
হয় না পিসিতে চাষ,
নানান স্কিলের আবরণে
মাথায় করে সে বাস।
মেধার কাছে ডলার নত
ট্রিক্স ও হুজুগ বিফল,
সখ্যতা হোক দক্ষতাতে
দেখবে তখন কী ফল!
ফ্রিল্যান্সিং-এও ছড়াচ্ছে আলো
বিশ্ব জুড়ে এ দেশ,
শিখে বোঝে জেনে তবেই
সফলতার সে রেশ!
~~
হ্যাপি ফ্রিল্যান্সিং!
***
সোআপ
২০১৭০৯৩০/১৮১৮
Subscribe to:
Posts (Atom)
Featured Post
কষ্টযাপন
তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব
জনপ্রিয়
-
তোমার ওসব গুটির চাল হারাবেই সে খুঁটির তাল উল্টো পথে তোমার তরে না হয় আবার কঠিন কাল!! ১০/৬/১৬
-
এখন তোর সুসময় সুসময় লেপ্টে থাকুক তখনো সবসময়! # প্রার্থনা ০১/৮/১৬
-
মশারি তো নয় শুধু আর রাত্রিবেলার জন্যে দিনের বেলাও পেতে তারে যাই হয়ে যাই হন্যে মশার দাপট অন্তহীন কামানগুলো দন্তহীন মশা মশাই মশাময় আজ...