Tuesday, March 18, 2014

লিমেরিক: হারিয়ে যাওয়া বিমান

কোথায় গেলো, মিলিয়ে গেলো হারিয়ে যাওয়া বিমান
তন্ন তন্ন, হন্য , হন্য পুরো গ্লোবের টেকনোলজি ধীমান।
পিপড়েও ধরা স্যাটেলাইটে
জিপিএসে রুট রয় টাইটে
সবার উপর আছে শক্তি, আহা তাঁর যে কী মান!!!

(সোআপ-১৮/০৩/১৪)

Monday, March 17, 2014

স্বাধীনতা

স্বাধীনতা ভোরের সোনা রোদ
শিশুবেলার হইচই আর আমোদ।

স্বাধীনতা তপ্ত দুপুরে মিঠে বটের ছায়া
কী সুখে ঘুমায় মাটির মানুষ-অপার মায়া।

স্বাধীনতা শত নদী তীরে প্রসন্ন বিকাল
বালুচরে খেলা করা দুরন্ত কিশোরকাল।

স্বাধীনতা সুখ-সাঁঝ বেলায় পাখির গান
কিচিরমিচির আহা কী প্রাণ, কলতান।।

স্বাধীনতা চাঁদের হাসির বাঁধ ভাঙ্গা জোয়ার
পাগল পারা স্নিগ্ধতা যেনো খুলে দেয় দুয়ার।

স্বাধীনতা শস্যের মাঠ; সবুজ অবারিত
গাঁয়ের কৃষক গলা ছেড়ে গায় সুমদিত।

স্বাধীনতা কিশোরের হাতে ইচ্ছেঘুড়ি চিল
আলতা -পা কিশোরীর দুরন্তবেলা অনাবিল।

স্বাধীনতা বৈশাখী ঝড়- হুংকারে আসে
আনে প্রান আফুরান, জরা জীর্ণতা নাশে।

স্বাধীনতা টিনের চালে রিমঝিম অবিরাম বৃষ্টি
পুকুরে সোনা হাঁস জলকেলি করে নন্দ দৃষ্টি।

স্বাধীনতা শরতের কাশবন, নদী তটে সুষমা
ফুলকলি মেলে দল, ইচ্ছে শতদল রূপ কুসুমা।

স্বাধীনতা ঘরে ঘরে হেমন্তের সুখ বারতা
নবান্নের আলো ঝলোমলো করে,কাটে জড়তা।

স্বাধীনতা শীতের শিশির ভেজা  সতেজ ভোর
রূপ্নীল সূর্য খুলে দিয়ে যায় নূতন বাহুডোর।

স্বাধীনতা ফাগুনের আগুন, বাসন্তী অনুরাগ
বাউড়ি মন ইচ্ছে আকাশে মেলে নব পরাগ।

স্বাধীনতা, স্বাধীনতা আহা আমারই স্বাধীনতা
দিয়েছে আমারে সেরা অনুভুতির মাধীনতা।।

(সোআপ- ১৭/৩//১৪)


লিমেরিকঃ আহা শৈশব





আহা শৈশব; সুখময় দূরন্ত দামাল শৈশব
ছিলো যারা খেলার সাথি, তারা কই সব!
কী মধুময় সেই ক্ষণ
ভুলতে কি পারে মন?
বড়োবেলায় কে কোথায় খবর তো নেই সব।।

(সোআপ-১৭/০৩/২০১৪)

লিমেরিক: সহজ মানুষ

অহংকারে পতন আনে - এটা অনিবার্য
মিথ্যেবাদীর ধ্বংস হবে -  তাও নাকি ধার্য!
আজ অহংকারী ক্ষ্যাপাটে
আজ মিথ্যেবাদীও দাপটে
মানুষ, যারা সহজ মানুষ, তারা আজ অকার্য।।

(সোআপ ১৭/০৩/২০১৪)

Sunday, March 16, 2014

লিমেরিক : অপবিত্র সফলতা

অপবিত্র সফলতার বোঝা বইতে পারে কজন
সুখের অনুসংগ হলেও; আছে আযাচিত ওজন।
সফলতা কর্মে সিদ্ধ
পবিত্রতা ধর্মে হৃদ্য
পবিত্র সফলতার তরে  করে যাও ভজন।।

(সোআপ ১৬/০৩/২০১৪)

লিমেরিকঃ আফগান কপোকাত




টাইগারের হুংকারে আফগানীরা কপোকাত
বাঁচাও বাঁচাও কেঁদে বেচারা অকালে জীবনপাত
আহারে আফগান
এক্কেরে অফ যান
টগ টগবগে টাইগারের নিশ্বাসে অগ্নিপাত।।

(সোআপ-১৬/০৩/২০১৪)

কাব্যের জন্মদিনে





জন্মদিনে কাব্য ??
একটুখানি ভাববো।
শোনো কাব্য শোনো
স্বপ্নের জাল বুনো।

হতে হবে বড়ো
আকাশ যদি ধরো।
পড়ালেখা করে
সত্যটাকে ধরে।

যাও এগিয়ে তবে
আল্লাহ সহায় রবে।
ক্লান্তি যদি আসে
নয়ন যদি ভাসে।

ভেবো সামনে আলো
রৌদ্র ঝলোমলো।
ভয় নেইতো জেনো
নিয়মটুকু মেনো।

আকাশ তোমার নীড়
তুমি মস্ত বীর।

(সোআপ-১৬/৩/২০১৪০)





Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়