Sunday, September 14, 2014

ভাবের কণা (প্রস্থ ০৫)

লিখেছেন ০১ জুলাই ২০১৪, ১৫:১৭ | ছড়া


হৃদয়ে হৃদয় মিলে হোক
ঘরবাঁধা সব
ভালোবাসা করে যাক
শুধু কলরব।


মনের বরফ তার
গলে নাতো আর
পাইনে কোনো ছাড়
পাথর-সময় পাড়।


রাত গভীরে
ছোট্ট নীড়ে
গল্পে বিভোর
দু'জন কিরে?


যন্ত্রণা যাক কেটে
পায়ে পায়ে হেঁটে
পরান বলুক কথা
হৃদয় ঘেঁটেঘেঁটে...

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়