Sunday, September 14, 2014

কাঁচা-হলুদ আর লাল-মরিচ (ফেসবুকীয়)


এক:

কাঁচা হলুদ আর লাল মরিচ
জমেছে বেশ ম্যালা
এর জন্যই নামটা সঠিক 
বিশ্বকাপের খেলা।
 


দুইঃ

চিলিরও দেখি ম্যালা চোট
ব্রাজিলরে কয় অই ছুট। 



তিনঃ

মার মার নেইমার
গোল দিয়ে কর পাড়।



চারঃ 

ব্রাজিলে কয় চিলি
আয় তোরে গিলি
চিলি কয় ব্রাজিল
তুই বড় ফাজিল। 
..................
খেলার ছন্দ মাঠে
দেখি কেমন কাটে।
..................
কেউতো যায় না কম
তা ভাবলে হবে ভ্রম ।



পাঁচঃ

এটাক হচ্ছে ভালো
দিতে হবে গোলও...



ছয়ঃ

নেইমারের মার কই
মাঠে শুধু হই হই



সাতঃ

এক্সট্রা টাইমে মরিচ হলদি
মীমাংসাটা চাই জলদি।



আটঃ

দুই দলই বেশ মরিয়া
পারলে লাগায় ধরিয়া



নয়ঃ

হচ্ছে নাতো গোল আর
প্রাণে মনে দোলার ।



দশঃ

প্রত্যাশাটা বেশ বেশি ছিলো
ব্রাজিল বাংলার খেসি ছিলো।



এগারঃ

মারছে বটে নেইমার
হচ্ছে নাতো গোল
লাভ কী গোল ছাড়া
পিটিয়ে শুধু ঢোল?



বারোঃ

এক্সট্রা টাইমও যায় যায়
দুদলেই হায় হায় ।



তেরোঃ

পেনাল্টি কিকই জাজ
খেলার রেজাল্ট আজ।


চৌদ্দঃ

দেখা যাক কী হয় কিকে
কে হাসে ফিকফিকে।


পনেরোঃ


চিলির একটা মিস 
ব্রাজিল ডিড দিস।



ষোলঃ

ব্রাজিল শেষে জিতে গেলো
স্বপ্নের গোল তারা পেলো
......................
অভিনন্দন হলদে পাখি
ভালোবাসায় বেঁধে রাখি।


পাদটীকাঃ গতরাতে ব্রাজিল আর চিলির খেলা দেখতে দেখতে দেয়া আমার ফেসবুক আপডেটগুলো। এগুলো তাৎক্ষণিক আবেগের প্রকাশ। সাহিত্যমূল্য দাবি করছি না।

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়