Sunday, September 14, 2014

সুবচন চাই


প্রায় এক মাস হলো সুবচন পাচ্ছি না ব্লগে। আয়েশা আহমদ সিরিজ আকারে সুবচন লিখে থাকেন। চারলাইনের মধ্যে সুন্দরভাবে কোনো নীতিকথা বা উপদেশ উপস্থাপন করেন তিনি। ছোট এবং সাবলীল হওয়াতে এর প্রতিটি পড়া হয়। ভালো লাগে। তাই সুবচনের এই অনুপস্থিতি টের পাচ্ছি। লেখিয়কে অনুরোধ করবো- প্লিজ সুবচন লিখুন ভালো লেখায় সমৃদ্ধ হোক আলো ব্লগ 

মিস করছি ভীষণ সুবচন
মাস ধরে
অপেক্ষায়তো থাকি আমরা
তার তরে।

নীতিকথা হিতোপদেশ
পাই সে বচনে
শুদ্ধচিন্তার প্রকাশ রয়
ক্ষুদ্র সে রচনে।

সুবচনটা থাকুক বেঁচে 
এই আলোতে
বিশ্বাস পুঁতেছি আমরা
সব ভালোতে।

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়