লিখেছেন ০৩ জুলাই ২০১৪, ১১:৩১ | ছড়া
ভেজাল ও নকল বিষয়ে তিন কণাঃ

নকল আর ভেজাল দিতে
আমরা করিৎকর্মা
দুই নম্বরে ভালো ভীষণ
'এক' এ অগ্নিশর্মা ।


ভেজাল এতো পারি তবে
আসল কেনো পারি না?
মিথ্যের বেসাতি গড়ি
সত্যের ধার ধারি না!!



ভেজাল যা সব যাচ্ছে সয়ে প্রাণ
নীরব বিষে যায় যে ক্ষয়ে জান।
নকল আর ভেজাল দিতে
আমরা করিৎকর্মা
দুই নম্বরে ভালো ভীষণ
'এক' এ অগ্নিশর্মা ।
ভেজাল এতো পারি তবে
আসল কেনো পারি না?
মিথ্যের বেসাতি গড়ি
সত্যের ধার ধারি না!!
ভেজাল যা সব যাচ্ছে সয়ে প্রাণ
নীরব বিষে যায় যে ক্ষয়ে জান।
No comments:
Post a Comment