ছেলেবেলায় লেখালেখি করতাম। মজ্জাগতভাবেই। তখন লেখা প্রকাশের মাধ্যম ছিলো- বিভিন্ন বিশেষদিনে প্রকাশিত স্মরণিকা আর দৈনিক পত্রিকা ও ম্যগাজিন। আমিও তারই আশ্রয় নিয়ে ছিলাম। জীবন ও সময়ের যাঁতাকলে পড়ে অতঃপর প্রায় দেড় যুগ বিচ্ছিন্ন ছিলাম লেখালেখি থেকে।
এরপর প্রথম আলো ব্লগ। প্রথম আলো ব্লগই আবার আমাকে টেনে আনে এ জগতে। আমি আবার যেনো আগের আমি হয়ে যাই। নেশায় পড়ে যাই । প্রতি মুহূর্ত একটা টানের মধ্যে থাকি। অনেক গুণী লেখিয়ে / ব্লগারগণের সাথে পরিচিত হবার সৌভাগ্য হয় আমার। নাম প্রকাশ না করেই বলতে পারি, তাঁদের সাথে একটা দৃঢ় বন্ধন তৈরি হয়ে যায়। যেনো আত্মার আত্মীয় সবাই। অল্পদিনে আমি দুইশতাধিক পোস্ট করি এ ব্লগে। তাই প্রথম আলো ব্লগ আমার জীবনে ঠিক যেনো আলো হয়েই আসে।
ভাবিনি কখনো এ আলোও অন্ধকারে ডুবতে পারে!! তাই গত ২৫ আগস্ট ব্লগ সঞ্চালকের বন্ধ হয়ে যাচ্ছে প্রথম আলো ব্লগ পোস্ট দেখে আমি হতবাক হয়েছি। কষ্ট পেয়েছি। নির্বাক হয়েছি আমি। একি বিশ্বাসযোগ্য! এতো মানুষের প্রাণের এ ব্লগটি বন্ধের ব্যাপারে যেসব কারণ দেখানো হয়েছে তা কতোটা যৌক্তিক!!
ব্লগ বন্ধ ঘোষণা আসার পর আমি কোথাও কোনো কমেন্ট করিনি। করতে পারি নি। কোনো পোস্ট দেইনি ব্লগে। দিতে পারিনি। এটা কষ্ট থেকে নাকি অভিমান থেকে অথবা অন্যকোনো কারণে জানি না। জানি যদিও এটা কোনো সমাধান নয়। এখনো আমি কোনো লেখার ব্যাক-আপ নেইনি। আমি বিশ্বাস করি আলোতেই মঙ্গল। আলো কি অন্ধকারে যায়? জানি না।
(ছবিঃ ইন্টারনেট)
লেখক পরানের কথা
- পরানের কথা -এর ব্লগ
- ৯ টি মন্তব্য
- ০৯ সেপ্টেম্বর ২০১৪, ১১:০০
- ব্লগালোচনা
প্রিন্ট করুন
- ৯ টি মন্তব্য
-
শহীদুল ইসলাম প্রামানিক০৯ সেপ্টেম্বর ২০১৪, ১৫:২১
আলো এখন হারিয়ে যাবে সেই সাথে হারাবে আমাদের অনেক বন্ধু। ভাবতে কষ্ট লাগে। ধন্যবাদ উত্তর দিন | মুছে ফেলুন | ব্লক করুন
-
উঁচা পথ ০৯ সেপ্টেম্বর ২০১৪, ২১:২৪
আমায় ক্ষমা করে দিবেন,
আবেগের বশবর্তি হয়ে বলেছিলাম আমি আপনারদের মাঝেই থেকে যাব। তা হলো না।
আমি আর কিছু দিন বা কিছু সময়ের মধ্যে গভীর ধ্যানে চলে যাচ্ছি। জাগতিক সব মায়া আমি ত্যাগ করতে
পেরেছি, ও চলে যাওয়ার আগেই আমি চলে যাব তাই আজ তাকে দেখে গেলাম না, অনেকেই আসছে আজও তাকে দেখতে আহা মায়া কত কঠিন।
আমি আমার অদৃষ্ট দেখতে পেতাম আমি জানতাম একদিন আমি উঁচা পথ ধরে মিলিয়ে যাব মহা জগতে আর তা কেউ জানবে না, তাই আমি উঁচা পথ, অনেকেই আমাকে কটাক্ষ করেছে আমি তাদের কথা মনে রাখি নি। আমার ধ্যানে যাওয়ার সময় হয়েছে। উঁচা পথ আমাকে ডাকছে তাই আমি উঁচা পথ। মুছে ফেলুন | ব্লক করুন
-
মোহাম্মদ জমির হায়দার বাবলা ০৯ সেপ্টেম্বর ২০১৪, ২১:২৯
যেখানে থাকুন ভালো থাকুন দেখা হলো না কখনো কী জানি আগামীতে দেখা হবে কিনা। যেখানেই থাকুন ভালো থাকুন।
শ্রদ্ধা জানবেন। উত্তর দিন | মুছে ফেলুন | ব্লক করুন
-
রোদের ছায়া০৯ সেপ্টেম্বর ২০১৪, ২৩:৫০
সত্যি বিষয়টি ঠিক মেনে নেয়া যায় না। সর্বান্তকরণে চাই ব্লগ টি সচল থাকুক। উত্তর দিন | মুছে ফেলুন | ব্লক করুন
No comments:
Post a Comment