কবি? না কবি নই আমি
বলতে মনের কথা
হৃদয় শুধু করে হাঁসফাঁস
সেইতো মাথা ব্যথা।
কবিগণতো সহজভাবে
বলেন কথা গভীর
চর্চা আমার সহজকথার
ধারেও তা নয় কবির।
ভালো না লাগার একি রোগ
নেয় কেড়ে সব মনের সুখ
করে কিছু যোগ-বিয়োগ
তবু এ রোগমুক্তি হোক।
সবুরে মেওয়া নাকি ফলবে
ওর মনের বরফটা গলবে?
##২০১৪০৬২৭(০৪)##
No comments:
Post a Comment