রাতের বেলার বৈশাখী
পাবি কোথায় ওই সখি!
বেহাগ কিবা ভৈরবী
মন আঙিনায় তুই রবি।
Sunday, December 31, 2017
উৎপাদনশীলতা বাড়াতে দৈনিক ৫ অভ্যাস
আপনার কি কখনো মনে হয়েছে, আপনার প্রডাক্টিভিটি লেভেল কাঙ্ক্ষিত পর্যায়ে নেই। সপ্তাহ শেষে এই ভাবনা কি আসে মনেঃ আহা, আরো ভালো করা যেতো? আরো বেশি কিছু করা যেতো?
দিনে ৫টি অভ্যাস আপনার উৎপাদনশীলতা (প্রডাক্টিভিটি) অনেকাংশে দিতে পারে বাড়িয়ে। চলুন তবে দেখে নিইঃ
(১) ঘুমের দিকে দৃষ্টি রাখুনঃ ঘুম আপনার উৎপাদনশীলতার সাথে ওতোপ্রোতভাবে জড়িত। আপনার স্লীপ সাইকেল বা ঘুম চক্রকে এডজাস্ট করে নিন। প্রতিদিন একই সময়ে ঘুমানোর অভ্যাস করুন। দৈনিক ৮ ঘন্টা ঘুম আপনার কর্মক্ষমতা বাড়িয়ে দেবে অনেকগুণ।
(২) কাজের গুরুত্ব নিরূপণ ক্রুনঃ সারাদিনের মধ্যে কোন কাজটি সবচেয়ে গ্রুত্বপূর্ণ আর কোনটি কম- তা নির্নয় করুন। এভাবে কাজের/প্রজেক্টের প্রায়োরিটি ঠিক করে কাজ করলে আপনার কোনো কাজই দিন শেষে আর বাদ পড়ে থাকবে না।
(৩) নূতন কিছু চেষ্টা করুনঃ প্রতিদিন নূতন কিছু করার চেষ্টা করুন। অথবা, আগের কাজকে নূতন ভাবে করার। দেখবেন, ছোট্ট কোনো উপায় বা ট্রিক আপনার কর্মস্পৃহাকে অনেক এগিয়ে দিচ্ছে। আপনি হতে পারছেন আরো উৎপাদনশীল।
(৪) স্থির বসে থাকবেন নাঃ অনেকক্ষণ একনাগাড়ে বসে কাজ করবেন না। প্রতি ঘন্টায় কয়েক মিনিট ব্যয় করুন- উঠে দাঁড়ানো, হাঁটা আর হাতপা নাড়াচাড়া করায়। এতে রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং আপনার প্রডাক্টিভিটি লেভেল অনেক বেড়ে যাবে। আপনি সুস্থও থাকবেন।
(৫) জার্নাল রাখুনঃ দিন শেষে একটু নোট করুন- সারাদিন কী করলেন। কীভাবে করলে আরো ভালো করা যায়। নিজেকে নিজে এডভাইস করুন। বাড়িয়ে নিন নিজের যোগ্যতা আর উৎপাদনশীলতা।
~
HUFFPOST -এ প্রকাশিত একটি আর্টিকেলের ভাবানুবাদ।
Sunday, December 24, 2017
আর্টিফিশাল ইন্টিলিজেন্স, বিগডাটা এবং আমাদের বিগ ভাবনা
টেকনোলজির দ্রুত উন্নতি হচ্ছে। প্রতিদিন। প্রতিমুহূর্তে। উন্নয়নও কখনো কখনো কারো কারো জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়াতে পারে। উন্নয়নের সাথে তাল মেলানো কঠিন হলে তো কথাই নেই।
বছরের শেষের দিকে, বেশি আলোচিত হচ্ছে বিগ ডাটা ও আর্টিফিশাল ইন্টিলিজেন্স নিয়ে। বলা হচ্ছেঃ আর্টিফিশাল ইন্টিলিজেন্স (এ আই) ও রোবটিক সায়েন্সের প্রসারের ফলে অনেক গ্রুত্বপূর্ণ কাজ করে ফেলতে পারবে এ আই রোবট। ফলে বিশ্বে অনেক পেশার মানুষ হয়ে পড়বে বেকার।
এ বিষয়ে কে কী ভাবছেন?
কোন কোন পেশা বেশি হুমকির মুখে?
কীভাবে দ্রুত অভিযোজিত হওয়া যায় এই পরিবর্তনের সাথে?
Monday, December 18, 2017
দুঃখের নারী
দুঃখের নারী
~~~~~~~~~~~
দুঃখগুলো বেতার হয়
দুঃখে বলো কে তার হয়?
দুঃখের দুয়ার, ভেতর বাড়ি
দুঃখের ভেলায় জীবন পাড়ি।
নারী, তুমি দুঃখের নারী।।
~
#অণুঅনুভব
২০১৭১২১৮/০৩০২
Subscribe to:
Posts (Atom)
Featured Post
কষ্টযাপন
তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব
জনপ্রিয়
-
মশারি তো নয় শুধু আর রাত্রিবেলার জন্যে দিনের বেলাও পেতে তারে যাই হয়ে যাই হন্যে মশার দাপট অন্তহীন কামানগুলো দন্তহীন মশা মশাই মশাময় আজ...
-
তোমার ওসব গুটির চাল হারাবেই সে খুঁটির তাল উল্টো পথে তোমার তরে না হয় আবার কঠিন কাল!! ১০/৬/১৬
-
স্মার্টনেস ও স্বার্থলোভে আমাদের চিন্তাগুলো ক্রমাগত অশুদ্ধ হয়ে পড়ছে । অশুদ্ধ চিন্তাধারা আর অপবিত্র প্রয়াসের জন্যই আজ ঘর, পরিবার, সমাজ তথা ...

