ফ্রীল্যান্সিং।
অনলাইনে কাজ।
অনলাইনে আয়।
- এসব কি খুব সহজ? এসবই কি রাতারাতি অর্থ উপার্জনের পথ? কিছু বিজ্ঞাপন আর কিছু হিডেন প্রলোভন দেখে তাই মনে হয়। ভাবটা এমন- ডলার যেনো নাকের ডগায়। ধরুন আর পকেটে ভরুন।
কিন্তু আসলে কি তাই? না। নট রিয়েলি!
কিন্তু এটা সত্য যে, অনলাইনে আয় কিংবা ফ্রীল্যান্সিং করে উপার্জন - অসম্ভব নয়। এমনকি নিয়মিত অনেক জব করার চেয়ে অনেকক্ষেত্রে ভালো হতে পারে।
প্রশ্ন হলো- কীভাবে?
পর্ব-৩ঃ মার্কেটপ্লেসে আপনার প্রথম কাজ | কীভাবে পাবেন?
আপনার প্রোফাইল হয়ে গেছে। সংশ্লিষ্ট কিছু টেস্ট দিয়ে প্রোফাইলের প্রফেশনাল লুককেও করেছেন সমৃদ্ধ। আপনার এখন কাজ খুঁজে এপ্লাই করা এবং ইন্টারভিউ ফেস করে প্রথম কাজটি পাবার পালা। একটু কি নার্ভাস লাগছে ইন্টারভিউয়ের কথা শুনে? অথবা খুব কি উচ্ছ্বসিত প্রথম কাজটি পাবার ভাবনায়? - দুটোই ভালো। তবে পরিমিত। মডারেট স্ট্রেসকে আমি ইতিবাচক হিসেবেই দেখতে অভ্যস্ত।
- গা ঝাড়া দিয়ে প্রত্যয়দীপ্ত হয়ে উঠুনঃ ফ্রীল্যান্সিং এবং আলসেমি বা কর্মবিমুখ মনোভাব কখনোই একসাথে চলে পারে না। হালের এ সময়ে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার ছেড়ে কাজে মনোযোগ (Concentration) দেয়া একটু কষ্টকর বৈকি। কিন্তু একটু আপনাকে করতেই হবে। আপনি সোশ্যাল নেটওয়ার্কিং (ফেসবুক বা অন্যান্য) যা করবেন তার কমপক্ষে ৮০% ভাগ হতে হবে আপনার মূল টার্গেট- ফ্রীল্যান্সিংকে ঘিরে। যদি পারেন- আপনি ৫০% এগিয়ে গেলেন- বিশ্বাস করুন।
- নিজেকে অধিকতর যোগ্য করতে প্রতিদিন শিখুনঃ আপনার পছন্দকৃত বিষয়ে (Niche>> Skill-sets) নিজেকে দক্ষ করে তুলুন। করে তুলুন অধিকতর যোগ্য। কোনো বিকল্প নেই এর। প্রতিদিন কিছু সময় নতুন কিছু শেখার চেষ্টা করুন। পুরনো শিক্ষাকে ঝালাই /আপডেট করে নিন। পরিবর্তনের যুগ এটি। একটা গাছ ধরে বসে থাকলে চলবে না। এজন্য ভয় পাবার কোনো কারণ নেই! রিসোর্স আপনার হাতের নাগালেই। গুগল করুন। ইউটিউব করুন। দেখবেন আপনার Efficiency and Confidence Level ঈর্ষনীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে।
- জব-এপ্লাই | যা যা দেখে নিতে হবে আগেঃ
- আপনার স্কিল-সেটের সাথে জব-ডেস্ক্রিপশন ম্যাচ করে কি না।
- এরই মধ্যে কেউ হায়ারড (Hire Process) হয়ে গেছে কি না।
- স্পেশাল কোনো নির্দেশনা আছে কি না- যা আপনার জব-এপ্লাইয়ের প্রতিবন্ধক। সেক্ষেত্রে, আপনার সীমিত কানেক্ট (Connects) শুধু শুধু অপচয় হবে।
- ক্লায়েন্ট ব্যাকগ্রাউন্ড। এটি খুব গুরুত্বপূর্ণ।
- ক্লায়েন্টের টাইম জোন
- প্রজেক্ট বাজেট / রেট।
আচ্ছা, ধরে নিচ্ছি, আপনি একটা জবে এসবই বিবেচনা করে এপ্লাই করার মনস্থির করেছেন। এখন অবধারিতভাবেই এসে যায়- কাভার লেটার এর বিষয়টি। আগামী পর্বে তা আলোচনার প্রত্যাশা করছি।
ফ্রীল্যান্সিং সহজ কিংবা অসম্ভব নয়ঃ অভিজ্ঞতার আলোকে টিপস (পর্ব -২)
ফ্রীল্যান্সিং সহজ কিংবা অসম্ভব নয়ঃ অভিজ্ঞতার আলোকে টিপস (পর্ব -১)
~~~
পাদটীকাঃ আমি কোনো বিশেষজ্ঞ নই। একজন ফ্রীল্যান্সার মাত্র। শুধু নতুনদের কিঞ্চিৎ ধারণা দেয়ার জন্যই আমার এ প্রয়াস।
<<>>
সোআপ
২০১৭০১১৪ (প৩)

No comments:
Post a Comment