Friday, January 13, 2017

তোমার অগ্নিকলা


এভাবেই তুমি পোড়াও আমায়
বোধে কি অবোধে
সারল্যে কি কলায়
আগুনে বা বরফে
সময়ে
অসময়ে
এবং সময়হীনতায়। 


বুঝিনি আজও, কভুও বুঝিনি
তোমার পোড়বিদ্যা- অগ্নিকলা
পোড়ে পোড়েই আমার ভোর
সকাল
দুপুর
তিনসন্ধ্যে
কুমারী বা মাঝবয়েসি রাত
এবং ক্রমশ চক্র...
-
২০১৬০১১০

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়