ভালো মানুষ 'আনফিট আর বোকা' গালি খায়
'চালবাজ আর তেলবাজ' সেরা পদ ও তালি পায়
চালাকির শতো গিফট
ধূর্ত পায় যতো লিফট
সহজপ্রাণ সিঁড়ি ভাঙে ক্লান্ত খালি পায়।
~
[২০১৭০১০৬/১৭১২]
তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব
No comments:
Post a Comment