Sunday, January 8, 2017

তুমি অনেক বদলে গেছো মৃত্তিকা

তুমি বদলেছো অনেক মৃত্তিকা
বৈভবে আনত আজ তোমার মন
এবং ক্রমশ তনুও...
ভৈরবী কি বেহাগ ঠেকে তাই বেসুরো বড়ো তোমার কাছে
একদা হৃদয়ে বিম্বিত নীলাকাশ তোমার
কেবলই যেনো বিবর্ণ মাঘের গুমরো অস্তাচল।
বিভব-বিবর তোমায় করেছে গ্রাস।
তুমি অনেক বদলে গেছো মৃত্তিকা।
-
০৬ জানুয়ারি ২০১৬

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়