অনেক ভুল করতে তুমি তখন
তোমার কথায়
কাজে
চলনে
ঢঙে।
আমি অপার মুগ্ধতায়
ছুঁয়ে দেখেছি তোমার ভুলগুলোন
আহা কী মায়াময়!
ভণিতাহীন হীরন্ময় ভুল তোমার!!
মাঝেসাঝে অনেক বড়ো ভুলও করতে তুমি
অতঃপর অনায়াস সাবলীল চোখের
নিঃশব্দ কথা - ভণিতাহীন।
তোমার প্রতিকণা ভুলের সাথে
চক্রবৃদ্ধিহারে বেড়ে যেতো আমার প্রেম।
অসাধারণ এক সাধারণ মানবী ছিলে তুমি।
অনেক পরিণত আজ তুমি
বিশিষ্টজন আখ্যায়িত সংঘবিশেষে
আজ আর কোনো ভুল করো না তুমি
কিংবা ভুলগুলোন তোমার ঢেকে যায়
তোমার কৌশলী ভণিতার আবরণে।
ধন্য ধন্য তকমা পাও তুমি...
কেবল আমি খুঁজে ফিরি তোমার সেই সহজ চোখ
আমার মন নস্টালজিক হয়...
তোমার ভণিতাহীন ভুলগুলোন খুঁজে ফেরে আঁতিপাঁতি।
তোমার কথায়
কাজে
চলনে
ঢঙে।
আমি অপার মুগ্ধতায়
ছুঁয়ে দেখেছি তোমার ভুলগুলোন
আহা কী মায়াময়!
ভণিতাহীন হীরন্ময় ভুল তোমার!!
মাঝেসাঝে অনেক বড়ো ভুলও করতে তুমি
অতঃপর অনায়াস সাবলীল চোখের
নিঃশব্দ কথা - ভণিতাহীন।
তোমার প্রতিকণা ভুলের সাথে
চক্রবৃদ্ধিহারে বেড়ে যেতো আমার প্রেম।
অসাধারণ এক সাধারণ মানবী ছিলে তুমি।
অনেক পরিণত আজ তুমি
বিশিষ্টজন আখ্যায়িত সংঘবিশেষে
আজ আর কোনো ভুল করো না তুমি
কিংবা ভুলগুলোন তোমার ঢেকে যায়
তোমার কৌশলী ভণিতার আবরণে।
ধন্য ধন্য তকমা পাও তুমি...
কেবল আমি খুঁজে ফিরি তোমার সেই সহজ চোখ
আমার মন নস্টালজিক হয়...
তোমার ভণিতাহীন ভুলগুলোন খুঁজে ফেরে আঁতিপাঁতি।
No comments:
Post a Comment