Monday, December 29, 2014

শীত - বিভেদে



কারো কাছে শীত মজারু
কারোর জীবনমর্‌ণ
কেউ থাকে উম-বিভবে  
কেউ খালি গা চরণ ।

কেউ থাকে হিটেট রুমে
দামি কম্বল জড়িয়ে,
স্টেশন ফুটপাত ডেরায় কারো
রাত চলে যায় গড়িয়ে।

কেউবা মত্ত পুলিপিঠায়
ঘরে কিংবা উৎসবে,
কারো ঘরে রয় না খাবার
হাতিয়ে ফেরে খুদ সবে।

বিভেদের এই শীতের ছোঁয়া
বিভেদহীন ও সুখের হোক
মানুষ হয়ে মানুষ নিয়ে
ভালোবাসায় ভরুক লোক।

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়