তোমার দরোজা বন্ধ জেনেও
দাঁড়িয়ে আছি আমি ঠায়
দরোজার ঠিক অপরপাশে
তোমার জন্য প্রতীক্ষায় ।
আমার তরে তোমার মনে
শুধু ঘৃণার নহর বয়
তোমার জন্য ভালোবাসা
তবু থাকে তা অক্ষয়।
একটা সময় জানি তোমার
মনের পাথর গলবে
তোমার হৃদয় নদীবুকে
প্রেমের খেয়া চলবে।
তাইতো আমি দাঁড়িয়ে আছি
তুমিই আমার ধ্যানে
কবে তুমি খুলবে ও দ্বার
নেবেই কাছে টেনে।
No comments:
Post a Comment