Friday, December 12, 2014

হৃদয় ভাঙ্গার গান

তোমার যা- তা সবই তবে
ছিলো তোমার ভাণ?
ভালোবাসা ভেবেছি তা
করেছি অভিমান।

ভেবেছি তো তুমি আমায়
মন করেছো দান!
থমকে গেছি বারেবারে
পাইনি মন-ঘ্রাণ।

কথায় কথায় বলতে তুমি
আমি তোমার জান,
সাঁঝবেলাতে আজ বুঝি তা
ছিলো কেবল ফান।

তোমার তরে মনটি ছিলো
পাগলপারা টানটান
ভাঙ্গার সুর যায় বেজে আজ
হৃদয় ভেঙ্গে খানখান। 



No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়