অনাড়ম্বর তোমাকে বেশি ভালো লাগে
দূর্বাঘাসে হেমন্তশিশির যেনো তুমি
পল্লবিত আমার বুকের জমিনে।
প্রসাধনীর প্রলেপ নেই
স্বরূপে উদ্ভাসিত তোমার হিরণ্ময় রূপাবয়ব
বিদেশি সুগন্ধি ছোঁয়নি তোমায় আজ
শরীরজুড়ে তোমার
দোলনচাঁপার সৌরভ।
আমি থমকে যাই
সামনে এগোতে ভয় হয় আমার
বলতে পারি না অন্যদের মতো
- তুমি সুন্দর
ভেতর বাড়ি আন্দোলিত হয় আমার
আমি ক্রমশ আরো বেশি ভালোবাসি তোমায়।
অনাড়ম্বর তোমাকে বেশি ভালো লাগে
নাইবা জানলে তুমি তা।
##২০১৪১০২৭##
No comments:
Post a Comment