Wednesday, October 15, 2014

ভিখিরির হাত

আকাশে আজ ভরাট-যৌবনা চাঁদ
চারদিকে জোছনার
কী ভীষণ-রকম মাতামাতি
আমিও প্রেমিক হলাম
ছাদে বসে তোমাকে ভাবছি আমি
তোমার সাথে প্রথম দেখা---
একটা দুটো অসংলগ্ন কথা
এবং অবশেষে মধ্য-বয়েসী এক রাতে
আমার হলে তুমি
আমারই।

এতোসব ভাবনার ফাঁকে
চাঁদটাকে আর একবার দেখে নেয়ার লোভ হলো খুব
কিন্তু কই? চাঁদটা লাপাত্তা
সলজ্জ হাসছো তুমি ওর জা'গায় বসে।
-- বিশ্বাস করো কথা
মুহূর্তে আমি পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক হলাম।

হাত বাড়িয়ে ডাকলাম তোমায়
কী যে তাচ্ছিল্যের হাসি হাসলে তুমি
মুহূর্তে ভিখিরির হাত হলো
আমার প্রসারিত বাহু।

রচনাকালঃ ০৬/০৯/১৯৯২
স্থানঃ পতেঙ্গা, চট্টগ্রাম। 

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়