(১)............
অকারণটা বুঝি
কারণটা বুঝি না
কারণে অকারণে
তাই আমি যুঝি না।
(২)...........................
প্রেম দেখে, বিরহ দেখে
কেনো অকারণ কষ্ট পায় আফসানা
কারণ – অকারণ যাই হোক না
প্রেম বড় তা তো সাফ জানা।
(৩)........................
এক সুতোয় বাধা হলে
কষ্ট পাবার কারণ আছে
অকারণে প্রিয়জনে
কষ্ট দেয়া বারণ আছে।
(৪).....................
কারণ আছে কারণ
বলতে কেবল বারণ
ভালোবাসাই আনছে টেনে
করছে হৃদে ধারণ।
(৫).............................................
অকারণে মিসকল দিয়ে সে যে ক্ষান্ত
কারণে খুঁজেছি তারে, যদি তা সে জানতো!
কারণে-অকারণে সবই তাই ভ্রান্ত।
(৬).....................
ভালোবাসি তারে
কারণে ও অকারণে
ভালোবাসি তারে
ধারণে ও বারণে।
(৭)
ভুলে যাবে সকারণ?
যাও তবে,
ভালোবেসো অকারণ
তাই রবে।
যাও তবে,
ভালোবেসো অকারণ
তাই রবে।
(৮).................................
কী কারণে
সে ভেবেছিলো আমি তার
জানি না আমি তা
কেনো অকারণে সে ঘুরে যেতো আমার উঠোন
আমি তা বুঝি আজ।
জানি না আমি তা
কেনো অকারণে সে ঘুরে যেতো আমার উঠোন
আমি তা বুঝি আজ।
No comments:
Post a Comment