Friday, August 22, 2014

এক কষ্ট, দুই কষ্ট, তিন কষ্ট



এক কষ্ট, দুই কষ্ট, তিন কষ্ট বুকে
হেসে বেড়াই তা নে'
মনই শুধু জানে
বেবাক ভাবে, লোকটা দ্যাখো আছে ম্যালা সুখে।

এক কষ্ট, দুই কষ্ট, তিন কষ্ট বুকে
দিনটা তবু সাজাই
যেনো আমি রাজাই
লোকে ভাবে, এ বেটাকে কে বলো আর রুখে!

এক কষ্ট, দুই কষ্ট, তিন কষ্ট বুকে
সুখীজনের ছন্দে
যাইনা কভু দ্বন্দ্বে
নিজের ক্ষুদ্র দুখ জানাতে সবাই আমায় ঠুকে।

এক কষ্ট, দুই কষ্ট, তিন কষ্ট বুকে
ফোটাই যে তবু ফুল
শোধরে দি' তাবৎ ভুল
করি বলে আরো করার আদেশ ঘরে ঢুকে।

এক কষ্ট, দুই কষ্ট, তিন কষ্ট বুকে
আমায় থাকি আমি
কী দিবা আর যামি
মনোহত  জানি আমিই যাচ্ছে জীবন ধুঁকে।


No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়