কাঙ্ক্ষিত হীরকবিকেল পাইনে খুঁজে
নীলান্ত-আকাশ দেয় ফাঁকি যথারীতি
ছুটে যাই দিগন্তে
ছোঁবো বলে তাকে
সে হয় আলেয়া
পাইনে ছোঁয়া তার।
মেঘ গুরুগুরু বৃষ্টিটাও যায় থেমে আচম্বিত
চৌচির আমার উঠোন
জল জল - অপার হাহাকার।
যূথীকা-বনে তুমি
উচাটন আলতা পায়ে
ভাঙ্গা- কাঁচ -মুখো সীমানাপ্রাচীর
সগর্ব দাঁড়িয়ে
তোমার আমার মাঝ বরাবর
দেয় না পেতে স্পর্শ তোমার।
বিমুগ্ধ-চোখ ডাকে তোমায়
তুমি থাকো শুধু অধরা।
নীলান্ত-আকাশ দেয় ফাঁকি যথারীতি
ছুটে যাই দিগন্তে
ছোঁবো বলে তাকে
সে হয় আলেয়া
পাইনে ছোঁয়া তার।
মেঘ গুরুগুরু বৃষ্টিটাও যায় থেমে আচম্বিত
চৌচির আমার উঠোন
জল জল - অপার হাহাকার।
যূথীকা-বনে তুমি
উচাটন আলতা পায়ে
ভাঙ্গা- কাঁচ -মুখো সীমানাপ্রাচীর
সগর্ব দাঁড়িয়ে
তোমার আমার মাঝ বরাবর
দেয় না পেতে স্পর্শ তোমার।
বিমুগ্ধ-চোখ ডাকে তোমায়
তুমি থাকো শুধু অধরা।
No comments:
Post a Comment