Friday, August 15, 2014

বন্ধু মানি আমি তাঁকে

প্রতিনিয়ত কূপ খনন করেন তিনি
বুদ্ধির ছ্বটায় গড়া বড়ো নির্লিপ্ত সুন্দর সে গুহা
আঁধারের মতোই গভীর
রাতভর খনন শেষে
মায়ার হাসি তাঁর চোখমুখে প্রত্যুষে
কূপ থাকে প্রস্তুত গ্রাস করতে

এড়ানোর কোনো পথই থাকে না আমার
এক পা বাড়ালেই অতল-অন্ধকার
বাঁচার কোনো পথ বুঝি আর নেই

তবু বেঁচে যাই আমি অলৌকিক
জানিনা কীভাবে
জীবনতো নয় থামা-ঘড়ি

প্রতিনিয়ত কূপ খনন করেন তিনি
আমার জন্য
 বন্ধু মানি আমি তাঁকে 

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়