Saturday, August 2, 2014

তোমাকে ভালোবেসে

তোমাকে ভালোবেসে
নিরন্তর স্বপ্ন-বিলাসী এক বালক আমি
শিখিয়েছো তুমি
স্বপ্নকে নীড়ে আনে ভালোবাসা
তাকে শেখায় --
ঘরকন্না
টুকিটাকি
সেই থেকে স্বপ্ন করে অবতরণ আমার নীড়ে
তুমিই যেনো  স্বপ্ন
স্বপ্নেরা করে ভর তোমাতে।

তোমাকে ভালোবেসে বুঝেছি আমি
ভালোবাসায় ফুটে ফুল
আমার নীড় তাই কুঞ্জ এক
মধুভরা ফুলের।

তোমাকে ভালোবেসে
আজ আমার হৃদয়ে শ্রাবণ
মেঘমেদুর বরিষণে
ছন্দে দোলে আমার উঠোন
আমি কেবল বৃষ্টি দেখি
দেখি ভালোবাসার প্লাবন।


No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়