তুমি বেটে তুমি বুড়ো
এসব বিষয় মূখ্য নয়,
নেতার ছায়ায় তোমরা জোকার
এটা দেখেই দুঃখ হয়।
তোমরা খেলো বিশ্ব নিয়ে
শিশুসুলভ স্বভাবে,
মানবতা কেঁদে মরে
মানুষ-নেতার অভাবে।
তোমরা কেবল বড়াই করো
নিজেই 'সেরা' দেখাতে,
শান্তি-তরে লড়াই করে
একটু যদি দেখাতে।
~
#অণুঅনুভব
No comments:
Post a Comment