চোখের সমস্যা নিয়ে সম্প্রতি দুবার ডাক্তারের কাছে যেতে হয়েছে আমার। ভেবেছিলাম হয়তো পাওয়ার চেঞ্জ হয়ে গেছে। বিভিন্ন পরীক্ষানিরীক্ষার পর বিশেষজ্ঞ ডাক্তার জানালেন যে আমার পাওয়ার ঠিকই আছে। অর্থাৎ, চশমা চেঞ্জ করতে হবে না। কিন্তু আমার আই ড্রাইনেস দেখা দিয়েছে। আমার প্রফেশন সম্পর্কে আরো কিছু প্রশ্ন করে তিনি যা জানালেনঃ
- স্বাভাবিকভাবে চোখ সাধারণত যে ক'বার পলক ফেলে, কম্পিউটার / স্মার্ট ডিভাইস ব্যবহারের সময় তার চেয়ে অনেক কমবার চোখের পাতা পড়ে। ফলে আমাদের চোখ ড্রাই হয়ে যায়। (When working at a computer or using a smartphone or other portable digital device, we tend to blink our eyes less fully and less frequently, which leads to greater tear evaporation and increased risk of dry eye symptoms.)
- Burning sensation
- Itchy eyes
- Aching sensations
- Heavy eyes
- Fatigued eyes
- Sore eyes
- Dryness sensation
- Red eyes
- Photophobia (light sensitivity)
- Blurred vision
ড্রাই আই হলে অনেকভাবে এর প্রতিকার করা যায়। ডাক্তারের সাথে কথা বলার পর এ বিষয়ে আমি কিছু রিসার্চ করি। বিষয় অনেক ব্যাপক। আমি শুধু কটি ফোকাস পয়েন্ট তোলে ধরছি। এখানে দুটি উপায় উল্লখ করা হলোঃ
মেডিক্যাল ট্রিট্মেন্টঃ ডাক্তারের পরামর্শে আর্টিফিশ্যাল টিয়ার ব্যবহার করা যায়। তবে এক নাগাড়ে এক মাসের বেশি চালিয়ে যাওয়া ঠিক নয়।
প্রতিদিনের কর্মাভ্যাসঃ
- আপনার ওয়ার্করুমের লাইটিং এডজাস্ট করে নিন।
- আপনার চোখ ও আপনার কম্পিটারের উচ্চতা কমফোর্টেবল লেভেলে রাখুন।
- কাজের ব্রেক নিন (Give your eyes a rest)।
- প্রতি ৩০ মিনিট কাজের পর ৩০ সেকেন্ড চোখ বন্ধ রাখুন (গুরুত্বপূর্ণ)।
- ভালো হয়, ২০-২০-২০ সূত্রটি ফলো করতে পারেন (the "20-20-20 rule") Every 20 minutes, spend 20 seconds looking at something 20 feet away. (গুরুত্বপূর্ণ)
- ধূমপানকে "নাঃ বলুন (Stop smoking and avoid smoke)
- আপনার কম্পিটারের ডিসপ্লে লাইটিং এডজাস্ট করুন।

No comments:
Post a Comment