অনেক ভালো কাজ করলেও কখনোসখনো আপনি পড়ে যেতে পারেন অনভিপ্রেত ঝামেলায়। নিজে পেশাদারিত্ব ধরে রাখলেও মুখোমুখি হতে পারেন- ডিসপিউটের (Dispute)। মনে রাখবেন- সব ফ্রিল্যান্সার যেমন প্রফেশনাল না, তেমনি কিছু ক্লায়েন্টও আছে খুবই অপেশাদার। তাই ডিসপিউট (Dispute) হতে পারে দুপক্ষেরই ভুল বা অপেশাদারসুলভ আচরণের জন্য।
ডিসপিউট(Dispute) এড়ানো বা ডিসপিউটে জেতা!
একটা বাস্তব উদাহরণ দিয়ে শুরু করা যাক। আমার শেষ হওয়া ৬১ প্রজেক্টে একটিতে ডিসপিউটের (Dispute) মুখোমুখি হয়েছিলাম। জবটি ইনভাইটেশনে গ্রহণ করেছিলাম। কোনো অফার নেয়ার আগে ক্লায়েন্টকে ভালোভাবে যাচাই করে নেয়া আমার অভ্যাস। এই জবটি ক্লায়েন্ট প্রোফাইল দেখে নেয়ার ইচ্ছে না থাকেলেও তাঁর পীড়াপিড়িতে নিই। কিন্তু কোনো অজ্ঞাত কারণে শেষের সপ্তাহে কয়েক ঘন্টার জন্য ডিসপিউট ফাইল করে দেয়।
কিন্তু আমি প্রথম থেকেই সতর্ক ছিলাম। তবু খুবই মেজাজ খারাপ হলো। তারপরও মাথা ঠাণ্ডা করে ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করলাম। নিজে ভুল না জেনেও তাঁকে বিকল্প প্রস্তাব দিলাম। সে কিছুতেই মানবে না!
অগত্যা তাই ডিসপিউট গ্রহণ না করে চ্যালেঞ্জ করে দিই। ফলে আপওয়ার্ক বিষয়টি ইনভেস্টিগেট করে এবং দুদিনের মাথায় তাঁদের ডিসিশন জানায়।
কী করবেন / কী করবেন না?
ও হ্যাঁ, আমিও ডিসপিউটে জিতে ছিলাম।
হ্যাপি ফ্রিল্যান্সিং!
~
সোআপ
[২০১৭০৯২৪/১৭০৫]

- প্রথম থেকেই সচেতন থাকুন। ক্লায়েন্ট যেমন ফ্রিল্যান্সার যাচাই করে কন্ট্রাক্ট দেয়, তেমনি ফ্রিল্যান্সারেরও উচিত ক্লায়েন্টকে খতিয়ে দেখা।
- টাইম ট্র্যাকারে প্রতিটি কাজের আলাদা আলাদা মেমো রাখেন।
- আপনার এক্টিভিটি লেভেল অবশ্যই ভালো রাখতে হবে হবে। ১০ এর মধ্যে নিদেনপক্ষে ৮ । খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি।
- সব ধরনের যোগাযোগ আপওয়ার্ক মেসেজিং-এ করুন। স্বচ্ছতা বজায় রাখুন।
- নিজে ইন্টেগ্রিটি ধরে রাখুন। ইন্টেগ্রিটি মানে - কেউ দেখছে না, তবু আপনি দুই নম্বরি করবেন না।
- এরপরও যদি ডিসপিউট ঘাড়ে এসে পড়ে, হতাশ হবেন না (রাগ তো একটু হবেই)।
- বোঝাতে চেষ্টা করুন ক্লায়েন্টকে। বিভিন্ন অল্টানেটিভ সার্ভিস অফার করুন।
- তাঁকে ডিসপিউট উইথড্র করতে উদ্বুদ্ধ করুন।
ও হ্যাঁ, আমিও ডিসপিউটে জিতে ছিলাম।
হ্যাপি ফ্রিল্যান্সিং!
~
সোআপ
[২০১৭০৯২৪/১৭০৫]

No comments:
Post a Comment