পৌষের এক মুখ-ফুলানো তিনসন্ধ্যেয়
গরবিণী হাইহীল তোমার
খটখট মাড়িয়ে যায়
বুকের জমিন আমার
পেছন ফেরে দেখে না তোমার চোখও একবার।
তোমার জন্য যত্নে সাজানো প্রিতম উম-আদর
মোমের আলোয় ম্রিয়মাণ -
অনাদরে
ছুঁয়ে যাওয়া আলতো-সুখ
বিষণ্ন বাতাসের ঝাঁপটা সয়ে
মুখ গুঁজে নীলাভ শীত-আঙ্গিনায়।
আকুল অন্ধ মন আমার
চকিত চোখ তুলে থেকে থেকে
তোমারই পায়ের শব্দ শোনার চপল-ব্যাকুলতায়
শূন্যতা হাহাকার করে কেবল দৃষ্টির সীমানা জুড়ে
ভাবনা্রা মার্চ করে
তোমার অন্দরে কন্দরে।
গরবিণী হাইহীল তোমার
খটখট মাড়িয়ে যায়
বুকের জমিন আমার
পেছন ফেরে দেখে না তোমার চোখও একবার।
তোমার জন্য যত্নে সাজানো প্রিতম উম-আদর
মোমের আলোয় ম্রিয়মাণ -
অনাদরে
ছুঁয়ে যাওয়া আলতো-সুখ
বিষণ্ন বাতাসের ঝাঁপটা সয়ে
মুখ গুঁজে নীলাভ শীত-আঙ্গিনায়।
আকুল অন্ধ মন আমার
চকিত চোখ তুলে থেকে থেকে
তোমারই পায়ের শব্দ শোনার চপল-ব্যাকুলতায়
শূন্যতা হাহাকার করে কেবল দৃষ্টির সীমানা জুড়ে
ভাবনা্রা মার্চ করে
তোমার অন্দরে কন্দরে।
No comments:
Post a Comment