তোমাকে ছুঁয়েছুঁয়ে থাকার ইচ্ছেটা কখনো
অকারণ-শৌখিন্য ছিলো না কোনোমতে
বিলাসী মনের খেয়ালী স্পর্ধা নয়
নয় আয়েশী সরোবরে নাকডুবানো সুখ
তোমার স্পর্শ তো আমার কাছে
প্রাণেরই নামান্তর কেবল
বাঁচে না, বাঁচে না পরান
তোমার নিঃশব্দ নিবিড় আলিঙ্গন বিনে
তোমার বুকের দোলনচাঁপার সৌগন্ধ
জীবন-বায়ূ হয়ে বাঁচায় আমায় নিরন্তর
তোমাকে ভালবাসা কোনো বিলাসিতা নয় আমার
বোধের মৌলিক প্রয়োজন তা জেনো ।
অকারণ-শৌখিন্য ছিলো না কোনোমতে
বিলাসী মনের খেয়ালী স্পর্ধা নয়
নয় আয়েশী সরোবরে নাকডুবানো সুখ
তোমার স্পর্শ তো আমার কাছে
প্রাণেরই নামান্তর কেবল
বাঁচে না, বাঁচে না পরান
তোমার নিঃশব্দ নিবিড় আলিঙ্গন বিনে
তোমার বুকের দোলনচাঁপার সৌগন্ধ
জীবন-বায়ূ হয়ে বাঁচায় আমায় নিরন্তর
তোমাকে ভালবাসা কোনো বিলাসিতা নয় আমার
বোধের মৌলিক প্রয়োজন তা জেনো ।
No comments:
Post a Comment