Monday, January 26, 2015

হামিদ ভাইয়ের বিয়ে বার্ষিকীতে শুভেচ্ছা

হামিদ আহসান, হামিদ ভাই
আমাদের প্রিয় খুব
শুভেচ্ছা জানাতে তাঁকে
হচ্ছে কিঞ্চিৎ লোভ।

হামিদ ভাইয়ের আজ নাকি
বার্ষিকী শাদীর
পাইনি খবর আগে কেনো
এটাই আরজ বাদীর।

বাদী হলেও ভালোবাসা
একগুচ্ছ এই জুটিকে
সারাজীবন থাকুক সুখে
মিল মহব্বত বুটিকে।

এই দিন হোক অনন্য
আর দিন আরো
আল্লাহ তুমি কবুল করো
করছি দোয়া তারো।

হ্যাপি হ্যাপি ম্যারেজ ডে
ম্যানি হ্যাপি রিটার্ন
ঘুড়ির মতো উড়ুক সময়
ভালো'র জন্যই কী-টার্ন।

--
ঢাকা
২৬/১/১৫ সময় ১১ঃ২০ অপঃ







No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়