Friday, November 7, 2014

খাঁচার পাখি


একটা ছিলো
ছোট্ট পাখির ছানা,
মনের সুখে উড়তো সে যে
মেলে কমল ডানা।


নাচতো সে যে
তা ধিনধিন তা না,
আকাশজুড়ে নীড় ছিলো তার
ছিলো না তো মানা।


মা যে তাকে করতো আদর
খাইয়ে দিতো দানা,
ভালোবাসার মেলা ছিলো
সুখ ছিলো একটানা।


এক শিকারি নিদয় অতি
ধরলো ছানাখানা,
খাঁচার ভেতর সময় কাটে
সুখ হলো অজানা।


No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়