অহনা ও অহনা
এতো ডাকি
শোন না কি
কথা কেনো কহ না?
এতো ডাকি
শোন না কি
কথা কেনো কহ না?
অহনা ও অহনা
চাই যে পাশেই
বারো মাসেই
তবু কেনো রহ না?
চাই যে পাশেই
বারো মাসেই
তবু কেনো রহ না?
অহনা ও অহনা
মনের টানে
উছল প্রাণে
কেনো তবু বহ না?
মনের টানে
উছল প্রাণে
কেনো তবু বহ না?
অহনা ও অহনা
সুখে অসুখে
তনু ও মুখে
প্রেমাগুনটা সহ না!
সুখে অসুখে
তনু ও মুখে
প্রেমাগুনটা সহ না!
অহনা ও অহনা
তুমি হৃদে
দিবা ও নিদে
দূরের কোনো গ্রহ না।
তুমি হৃদে
দিবা ও নিদে
দূরের কোনো গ্রহ না।
অহনা ও অহনা
তোমার তরে
পরান পোড়ে
তুমি হৃদয় মোহনা।
তোমার তরে
পরান পোড়ে
তুমি হৃদয় মোহনা।
No comments:
Post a Comment