ও বন্ধু তুই মনের বাঁধন খুলিস না
চিরটা কাল বাসবো ভালো
দোহাই তোর আমায় কভু ভুলিস না।
সন্দেহ আর মনপীড়ায় দুলিস না
আমিতো সে আগের আমি
ভালোবাসার হৃদয়টাকে ছুলিস না।
সত্য-মিথ্যা এক আধারে গুলিস না
আগুনপোড়া নুড়ি এ মন
ভেজাল আছে- এমন প্রশ্ন তুলিস না।
অন্য আলোর রঙিন আভায় ঢুলিস না
সময় এখন পাথর সময়
মিথ্যা প্রেমের প্রলোভনে ঝুলিস না ।
আমিতো সেই বন্ধু আমি, আইন কিংবা পুলিশ না
থাকিস আমার জীবনভরে
আশায় আমি বুক বেঁধে রই, জানি যে তুই ফুলিশ না।
চিরটা কাল বাসবো ভালো
দোহাই তোর আমায় কভু ভুলিস না।
সন্দেহ আর মনপীড়ায় দুলিস না
আমিতো সে আগের আমি
ভালোবাসার হৃদয়টাকে ছুলিস না।
সত্য-মিথ্যা এক আধারে গুলিস না
আগুনপোড়া নুড়ি এ মন
ভেজাল আছে- এমন প্রশ্ন তুলিস না।
অন্য আলোর রঙিন আভায় ঢুলিস না
সময় এখন পাথর সময়
মিথ্যা প্রেমের প্রলোভনে ঝুলিস না ।
আমিতো সেই বন্ধু আমি, আইন কিংবা পুলিশ না
থাকিস আমার জীবনভরে
আশায় আমি বুক বেঁধে রই, জানি যে তুই ফুলিশ না।
No comments:
Post a Comment