হৃদয়ের কথা বলে | সময়ের কথা বলে
উম জড়ানো শীতের সকাল ঘুম জড়ানো রাত, চুম জড়ানো চোখের আদর হিম জড়ানো হাত।
রোদ ছড়ানো মধ্যদুপুর বোধ ছড়ানো সাঁঝ, শোধ ছড়ানো মনের ছায়া হৃদ ছড়ানো ভাঁজ।
সবই তোমার জন্য উজাড় দিতে হন্য। ~ ২০১৮০১১৭/২১২৯
তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব
No comments:
Post a Comment