পেন্সিলের ওই আড্ডাবাড়ি
দীপনপুরের কুঞ্জে,
গিয়ে হলো বোধের উদয়
তাদের ম্যালা গুণ যে।
কেউবা ছড়ায় জ্ঞানের আলো
কথা কিবা ছবিতে,
সেলফি এবং গল্পবিকেল
লেখক শিল্পী কবিতে।
গ্রাফাইট গুঞ্জন কিচিমিচি
হাসির নানান ছন্দ,
পেন্সিল আড্ডা তাই পুরোটাই
'গুণ' প্রতিটি রন্ধ্র।
~
[বাসে বসে লিখা]
No comments:
Post a Comment