Sunday, May 8, 2016

প্রতিশোধ


মাটি ফেটে চৌচির
পানি চায় পানি,
অশ্রুহীন আঁখি তার
কাটে না গ্লানি।


নগর ও গাঁ খাখা
বিরস সে দৃষ্টি,
দিনমানে চেয়ে রয়
চায় ফোঁটা বৃষ্টি।

মানব-তনু পোড়ে
সাথে পোড়ে বোধ,
প্রকৃতির আহা কি
যথা প্রতিশোধ!
--
[২০১৬০৪৩০/১৬৫০]

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়