Sunday, March 27, 2016

দেশের গান

দেশের গানে যে সুখ মেলে
তার কোথাও তো নেই জুড়ি,
উল্টাপাল্টা সুর বিকোতে
কেনো যে মিছেই ঘুরি!

দেশের গানের কথায় যে প্রেম
মনে জাগায় শিহরণ,
ভিনদেশি সব তাল ও লয়ে
যায় কভু তা কি হরণ?

দেশের কথায় মায়ের কথায়
নিত্য জাগে তনুমন,
সবার থেকে বড়ো এ প্রেম
চিত্তে থাকে অনুক্ষণ।
-
২৬ মার্চ ২০১৬

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়