নেকড়েদল আমাকে খুবলে খাবার পর
আমি তোমার বোন,
আজন্ম স্বপ্ন আমার ছিন্নভিন্ন পেজাতুলোর মতো উড়ে যাবার পর
আমি তোমার কন্যা,
এক মুঠো নিথর মাটি আর আমার মাঝে বিভেদটুকু মুছে যাবার পর
আমাকে তুমি কাগুজে জীবন দাও,
এভাবে মৃত্যুর পরই কেবল তুমি
আমাকে মানুষ করে তোলো।
--
২৩ মার্চ ২০১৬
No comments:
Post a Comment