Monday, April 14, 2014

জলে ঝলসানো হৃদয়

বলেছি তোমাকে
যেও না মাধবী ওই জলাশয়ে তুমি
ভিজিও না তোমার ওই রাঙা পা।

উষ্ণ প্রস্রবণে তার
কোমল মোলায়েম পা তোমার
ঝলসে না যায় আবার।

কথা তো তুমি রাখোনি মাধবী
উল্টো হলে তুমি জলের দেবী
পোড়ালে এই আমাকে
জলে ঝলসানো আজ হৃদয় আমার।

##২০১৪০৪১৪##

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়