Sunday, October 30, 2016
ভালোবেসে মন দে থাকি
ছন্দে থাকি দ্বন্দ্বে থাকি
ডাল পাতা ও রন্ধ্রে থাকি
অবিশ্বাস আর ঘৃণা ছেড়ে
ভালোবেসে মন দে থাকি।
-
ঢাকা
[২০১৬১০৩০/১৭৩৫]
ডাল পাতা ও রন্ধ্রে থাকি
অবিশ্বাস আর ঘৃণা ছেড়ে
ভালোবেসে মন দে থাকি।
-
ঢাকা
[২০১৬১০৩০/১৭৩৫]
Saturday, October 29, 2016
অনেক তুমি বদলে গেছো
অনেক তুমি বদলে গেছো
আগের সরল ভাবটি নেই,
সহজ কথা বন্দী মনে
ঠোঁটের স্নিগ্ধ ছাপটি নেই।
বেশ শিখেছো ভাণভণিতা
সত্য ঢাকো ঢঙভঙে
হৃদয়হরা সলাজ কোমল
আজকে ডোবা রঙচঙে।
বেগের কাছে আবেগ বেঁচে
ভাবছো আকাশ করবে জয়!
মিছেই এমন ভ্রমে ছোটা
আলেয়াতে জীবন ক্ষয়!!
~~
ঢাকা
[২০১৬১০২৯/১৮২৬]
আগের সরল ভাবটি নেই,
সহজ কথা বন্দী মনে
ঠোঁটের স্নিগ্ধ ছাপটি নেই।
বেশ শিখেছো ভাণভণিতা
সত্য ঢাকো ঢঙভঙে
হৃদয়হরা সলাজ কোমল
আজকে ডোবা রঙচঙে।
বেগের কাছে আবেগ বেঁচে
ভাবছো আকাশ করবে জয়!
মিছেই এমন ভ্রমে ছোটা
আলেয়াতে জীবন ক্ষয়!!
~~
ঢাকা
[২০১৬১০২৯/১৮২৬]
Friday, October 28, 2016
ভালোবাসা বৃত্তান্ত
কোনো বৃত্তান্ত নেই
নেই কোনো ব্যাখ্যা
কিংবা সম্প্রসারিত ভাব
প্রয়োজনও নেই তার।
তোমায় নিয়ে আমার
আর আমায় নিয়ে তোমার
যা কিছু
আর সব কিছু
সরলরৈখিক
সোজাসাপ্টা
নিঃশ্বাসের কোনো ব্যাখ্যা বৃত্তান্তের নেই প্রয়োজন
--- ভালোবাসি তোমায়।
~
ঢাকা
[২০১৬১০২৮/১৬০৩]
নেই কোনো ব্যাখ্যা
কিংবা সম্প্রসারিত ভাব
প্রয়োজনও নেই তার।
তোমায় নিয়ে আমার
আর আমায় নিয়ে তোমার
যা কিছু
আর সব কিছু
সরলরৈখিক
সোজাসাপ্টা
নিঃশ্বাসের কোনো ব্যাখ্যা বৃত্তান্তের নেই প্রয়োজন
--- ভালোবাসি তোমায়।
~
ঢাকা
[২০১৬১০২৮/১৬০৩]
তোমার ছায়া
দিনে রাতে
সাঁঝ প্রভাতে
ডেকেই মরি
তুমি বিহীন
ভূমি শ্রীহীন
শূন্য তরী।
তুমি কি হায়
একটু আমায়
করবে মায়া!
পরান পোড়ে
পাবার ঘোরে
তোমার ছায়া।
~~
ঢাকা
[২০১৬১০২৮/১৫৩২]
সাঁঝ প্রভাতে
ডেকেই মরি
তুমি বিহীন
ভূমি শ্রীহীন
শূন্য তরী।
তুমি কি হায়
একটু আমায়
করবে মায়া!
পরান পোড়ে
পাবার ঘোরে
তোমার ছায়া।
~~
ঢাকা
[২০১৬১০২৮/১৫৩২]
Subscribe to:
Posts (Atom)
Featured Post
কষ্টযাপন
তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব
জনপ্রিয়
-
তোমার ওসব গুটির চাল হারাবেই সে খুঁটির তাল উল্টো পথে তোমার তরে না হয় আবার কঠিন কাল!! ১০/৬/১৬
-
এখন তোর সুসময় সুসময় লেপ্টে থাকুক তখনো সবসময়! # প্রার্থনা ০১/৮/১৬
-
মশারি তো নয় শুধু আর রাত্রিবেলার জন্যে দিনের বেলাও পেতে তারে যাই হয়ে যাই হন্যে মশার দাপট অন্তহীন কামানগুলো দন্তহীন মশা মশাই মশাময় আজ...