Saturday, October 29, 2016

অনেক তুমি বদলে গেছো

অনেক তুমি বদলে গেছো 
আগের সরল ভাবটি নেই,
সহজ কথা বন্দী মনে
ঠোঁটের স্নিগ্ধ ছাপটি নেই।

বেশ শিখেছো ভাণভণিতা
সত্য ঢাকো ঢঙভঙে
হৃদয়হরা সলাজ কোমল
আজকে ডোবা রঙচঙে।

বেগের কাছে আবেগ বেঁচে
ভাবছো আকাশ করবে জয়!
মিছেই এমন ভ্রমে ছোটা
আলেয়াতে জীবন ক্ষয়!!
~~
ঢাকা
[২০১৬১০২৯/১৮২৬] 



No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়