বন্ধু মামা, ভাইগুলো ব্রো
বোনেরা সব সিস,
ব্যবহারের এমন ধারায়
ভাষা পায় না দিশ।
Sunday, February 4, 2018
Friday, February 2, 2018
পরানের কথা
'পরানের কথা' আজ ঘরে এলো। অন্যরকম এক অনুভব। ৩৬৫টি জীবনধর্মী অণু অনুভব নিয়ে এ বই। নিজের এক টুকরো সত্ত্বা যেনো।
"পরানের কথা"
ধরন: বচন/ অণু অনুভব/ পদ্যাণু
প্রকাশ করেছে: জলছবি প্রকাশন
প্রচ্ছদ: কাব্য কারিম
পৃষ্ঠাসংখ্যা: ৮০
Thursday, January 25, 2018
Tuesday, January 23, 2018
অণু
ইচ্ছে পাখি দিচ্ছে ফাঁকি
নিজেই নিজের মনকে,
হচ্ছেটা কী কিচ্ছেটা কী
চিনছে নাতো ধনকে।
#অণুঅনুভব
২০১৮০১২৩/০৭১৩
Thursday, January 18, 2018
কানেকশন
আমার লেখায় কমেন্ট সেতো
খুব কদাচিৎ জোটে,
হাতে গনা লাইক সেওতো
দুচার খানা মোটে।
লাইকের জন্য নয়তো লেখা
মানের প্রশ্ন বড়ো,
মন তবু লাইক যেচে যে যায়
তাকেই বড়ো ধরো!
কানেকশন সে বড়ো ম্যালা
মিছেই খোঁজো ও মান!
"অসাধারণ' 'দারুণ' 'ভালো'
বেশির ভাগই তা ভাণ।
~
২০১৮০১১৮/১৪৪৫
Wednesday, January 17, 2018
তোমার জন্য
উম জড়ানো শীতের সকাল
ঘুম জড়ানো রাত,
চুম জড়ানো চোখের আদর
হিম জড়ানো হাত।
রোদ ছড়ানো মধ্যদুপুর
বোধ ছড়ানো সাঁঝ,
শোধ ছড়ানো মনের ছায়া
হৃদ ছড়ানো ভাঁজ।
সবই তোমার জন্য
উজাড় দিতে হন্য।
~
২০১৮০১১৭/২১২৯
বাবুই এর জন্য ভালোবাসা
----------------------------------------
হৃদয় গভীরে ছিলে উম জড়ানো আদরে
কি এমন প্রলোভনে মায়া ছেড়ে গেলে,
এর বেশি ভালোবাসা পেয়েছো কি তবে?
হারানোর ব্যথা তুমি একদিন পাবে।
কি এমন প্রলোভনে মায়া ছেড়ে গেলে,
এর বেশি ভালোবাসা পেয়েছো কি তবে?
হারানোর ব্যথা তুমি একদিন পাবে।
গভীর মমতা নিয়ে বেঁধে ছিলে বাসা
দিয়ে ছিলে না চাওয়া কত কত ভাষা
খুব ধীরে কাছে এসে হুট করে গেলে
এমন স্বভাব তুমি বল কবে পেলে?
দিয়ে ছিলে না চাওয়া কত কত ভাষা
খুব ধীরে কাছে এসে হুট করে গেলে
এমন স্বভাব তুমি বল কবে পেলে?
আসো যদি একদিন ফিরে এই নীড়ে
অবুঝ মনের টান রবে তবু ঘিরে
শিল্পীত পাখি তুমি ছোট্ট বাবুই
ভালোবাসি খুব বেশি স্বপনেতে ছুঁই।
অবুঝ মনের টান রবে তবু ঘিরে
শিল্পীত পাখি তুমি ছোট্ট বাবুই
ভালোবাসি খুব বেশি স্বপনেতে ছুঁই।
#সুরাইয়া সাথী।
Subscribe to:
Posts (Atom)
Featured Post
কষ্টযাপন
তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব
জনপ্রিয়
-
তোমার ওসব গুটির চাল হারাবেই সে খুঁটির তাল উল্টো পথে তোমার তরে না হয় আবার কঠিন কাল!! ১০/৬/১৬
-
এখন তোর সুসময় সুসময় লেপ্টে থাকুক তখনো সবসময়! # প্রার্থনা ০১/৮/১৬
-
মশারি তো নয় শুধু আর রাত্রিবেলার জন্যে দিনের বেলাও পেতে তারে যাই হয়ে যাই হন্যে মশার দাপট অন্তহীন কামানগুলো দন্তহীন মশা মশাই মশাময় আজ...
