Sunday, May 8, 2016

অণু অনুভব

তোমাকে একটি 'বিন্দু' দিতে আমি ব্যর্থ হয়েছি। তোমার তাই নিয়ে ক্রোধ, আমার প্রতি ঘৃণা আর অনুযোগের অন্ত নেই। কিন্তু বাকি 'বৃত্ত'টা যে আমি ভালোবাসা নিংড়ে ভরে দিলাম তোমাকে, তা কী করে ভুলে গেলে বেমালুম?
১৮/৪/২০১৬

অণু অনুভব

বড় স্বার্থপর সময়ে এসে আটকা পড়ে গেছি। এখানে ভালোবাসা, স্নেহ, আদর, আন্তরিকতার কোনোই মূল্য নেই আর একবিন্দু। খুব অসহায় লাগে! এ কী পুরস্কার! আর কতো?
14/4/16

৩০+গণ লক্ষ্য করুনঃ


বৈশাখের প্রথম দিনঃ
> পাড়ায় পাড়ায় গরু জবাই হচ্ছে;
>সমাজের প্রতি ঘরে পৌঁছে গেছে মাংসের ভাগ;
> দুপুরে সবাই মাংস-গরম ভাত খাচ্ছে;
>অনেকের ঘরে পোলাও-মাংস;
>আনন্দঘন পরিবেশ।
>এছাড়া, মেলা থেকে বাঁশি, পুতুল, লাল-জিলাপি, খেলনা (মিষ্টান্ন) থাকতো।

বিশ্বাসঃঃ বছরের প্রথম দিন ভালো থাকলে এবং ভালো খেলে সারাবছর ভালো থাকা ও খাওয়া যাবে।
-------------- যদি কৃষ্টি বা বাংলা নতুন বছরের সংস্কৃতির কথা বলেন- আমি এটাই দেখেছি আমার শৈশবে।
‪#‎অণুঅনুভব‬
২০১৬০৪১৩

হর্ষাণু‬

যারা করে তদবির
তারা বেশি বদ বীর
-
বদ কি বীর হয়!
তারা তবে জির হয়।
-
পাদটীকাঃ তদবির- অসৎ পথে উদ্দেশ্যসিদ্ধির চেষ্টা অর্থে আর জির আঞ্চলিক কেঁচো অর্থে।
‪#‎হর্ষাণু‬

12.4.16

Mother serious, come at once. - এটা কোনো গল্প নয়!

Mother serious, come at once. - এটা কোনো গল্প নয়!

হ্যাঁ। ঠিক এ কথাটাই লেখা ছিলো টেলিগ্রামের মেসেজে। লাঞ্চ করে বেরিয়ে লেটার র‍্যাকে টেলিগ্রামটি পাই। তখন ঊনিশ-বিশের তরুণ। নতুন চাকরিতে জয়েন করেছি। পোস্টিং ছিলো চট্টগ্রামে। অফিস থেকে ছুটি নিয়ে রাতের ট্রেন তূর্ণা নিশীথাতে বাড়ি পৌঁছাতে সকাল ৯-১০টা হবে।

ততক্ষণে মা নেই।

আমার যে ভাইটি আজ আমার থেকে বড়ো- সে তখন শিশু। আমাকে জড়িয়ে ধরে কাঁদে সে। আমি কাঁদতে পারি না। বাড়ির সামনে নোলকজবা গাছটির পাশে সবাই মিলে মাকে ঘুম পাড়িয়ে রেখে দেয়।

যখন মা ছিলো, তখন মোবাইল ছিলো না। টেলিফোন দুস্প্রাপ্য। কিন্তু একটা অন্যরকম নেটওয়ার্ক ছিলো মায়ের মন ঘিরে। বাইরে থেকে যতবার বাড়ি গেছি- মাকে পেয়েছি বাড়ির সামনে- আমার অপেক্ষায়। মা বলতো- "আমি জানতাম আজ তুই আসবি।" মা সত্যিই জানতো। কোনো সন্দেহ নেই।

আমি জানি- দিবস ঘিরে মা থাকে না। মা থাকে নিয়ত। প্রতিনিয়ত। আবিরাম মনে। তবু আজ সবাই যখন আজ মায়ের ছবি দিয়ে মায়ের কথা বলছে- আমার ভেতরে ডুকরে ডুকরে ওঠছে।
--
২০১৬০৫০৮/১২৩১

Saturday, May 7, 2016

অণু অনুভব

বাজার নাকি গরম আবার
রোজার প্রভাব!
অতি লোভী বণিকবৃন্দের
এটাই স্বভাব!
আহা তাঁদের 'বুঝ' এর অভাব।

#অণুঅনুভব [২০১৬০৫০৭/১৭০৫]

Friday, May 6, 2016

পরকীয়া - ১

পরকীয়ায় জুড়ে হিয়া
বউকে ভাবো করিমন,
মেসেঞ্জারে ডানাকাটা
অ্যাঞ্জেল কিবা পরী মন।

সুখের ঘরে অগ্নিকাণ্ড
ভালোবাসা ভস্ম নিম,
লাফাও ভেবে আকাশ পেলে
আসলে তা অশ্বডিম।

মূল্য দিয়ে বুঝো সবই
অমূল্য সব হারিয়ে,
দিনের শেষে ভালোবেসে
আপন ঘর হাত বাড়িয়ে।
-
[২০১৬০৫০৬/১৯২০]
 

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়