Sunday, July 5, 2015

লিমেরিকঃ কিরণমালা


পাখি'র পরে কিরণমালা'র এবার বাজার গরম
কিরণমালা ক্রেজ জমারু জবর অস্থির  চরম
এবার ঈদে তাই-ই
কিরণমালা চাই-ই
কিরণমালা না কেনাটাই এখন বড় শরম! 
-
০৫/৭/১৫

Friday, July 3, 2015

লিমেরিকঃ ফেলানী-ভাগ্য


ও ফেলানীর ভাগ্য তো  মরণেও ফেরে না
কাঁটাতারে ঝুলে যায় কপালের জেরে না?
কেইবা করে তালাশ
কেউ দায়ী নয়; খালাশ
অনুভূতি কেঁদে যায়; মোড়েলের ঘেরে না!
-
০৩/৭/১৫

কথোপকথন আজকাল ০০১

ঃ তোমার নামটা বড্ড সেকেলে লাগছে শুভঙ্কর। একটা ফাঁকি-ফাঁকি গন্ধ পাওয়া যায়। আজ থেকে তোমার নাম হবে শুধু শুভ।

ঃ যথাজ্ঞা নন্দিনী। আজ থেকে তুমি আমার নদী হবে? জলাভাবে আমি পোড়ে ছাই। তুমি হবে তো আমার জলের আধার?

ঃ আমি তো তোমাকে ছুঁয়েছুঁয়েই আছি শুভ। ইচ্ছে করলেই আজলা ভরে নিতে পারো তুমি। তবে তোমার ইচ্ছেটাও খুব দামি কিনা!

ঃ না, তা  নয় নদী। চিরদিন আমি এমনই মুখচোরা। যেচে ভালোবাসা না দিলে কেউ; চেয়ে নিইনি কভু। তবে এবার আমি তোমার পাড়ে বসে জুড়াবো আমার প্রাণ। ডুব সাঁতারে আমি হবো চ্যাম্পিয়ন।

ঃ আমাকে এক্ষনি একটু উঠতে হচ্ছে শুভ। কথা হবে কাল।
--
০৩/৭/১৫


মনবাড়িতেই থাকো তুমি

আমার মনবাড়িতেই তোমার বাস
কোথায় চাও যেতে তুমি?
পারবে না কভু
যেমন পারো নি আগের তেরো ব্যর্থ চেষ্টায়। 

তোমার জন্য অবাধ্য ব্যাকুলবোধ
সীমানা প্রাচীর হয়ে বুক পেতে দাঁড়াবে ঠিক তোমার পথে
ভালোবাসা মাড়াতে তুমি ভালোবাসা বুকে তুলে নেবে জানি।

মনবাড়ির তুলতুলে আঙিনায় তোমার নিমগ্ন পায়চারি
আমার বিমুগ্ধ চোখের নিয়ত কেন্দ্র হয়ে রয় 
পরিধিতে পাহাড়ায় থাকে স্বাপ্নিক অনুভব

ব্যালকনির রেলিং ধরে তোমার উদাস আকাশ-বিহার
কিংবা বসার ঘরে সলজ্জ আনত স্মিত আভা
মনবাড়িকে আভিজাত্যের সোপান দেখায় কেবল

মনবাড়ির খাসকামরায় তোমার জন্য সযতনে কর্ষিত আসন
উন্মুখ হাহাকারে তোমার প্রতীক্ষায় প্রহর গুণে
একদিন এসে  সর্বাঙ্গে ছুঁয়ে যেও মনোনীতা।
--
০৩/৭/১৫


Thursday, July 2, 2015

লিমেরিকঃ কলেজ-ভর্তি

কলেজ ভর্তি আনন্দের না টেনশনের
সেটা বুঝি নাই প্রয়োজন মেনশনের
বিভ্রাট শুধু টেকনিক্যাল!
সবে মিলে দেখ নি খেল?
দরকার বড় আরো বেশি হ্যান্ডস-অনের।
--
০২/৭/১৫



পরানের কথা ০৩৬

ভেজাল চাকায় ঘুরছে সময়
সগৌরবে নির্নিমেষ
আসল-খাঁটি আকাশ কুসুম
যায় যে খেয়ে ভিরমি বেশ।

Wednesday, July 1, 2015

লিমেরিকঃ গমগমাগম গম

গমগমাগম আসর গরম বিষয়খানা গম
গম ভালো নয়, গম ঠিক আছে শুনছি যে হরদম
রোজই গমের গল্প
পাচ্ছি অল্প অল্প
গম যেনো হয় জীবন-খোরাক; না যেনো হয় যম।
-
০১/৭/১৫

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়