ঃ তোমার নামটা বড্ড সেকেলে লাগছে শুভঙ্কর। একটা ফাঁকি-ফাঁকি গন্ধ পাওয়া যায়। আজ থেকে তোমার নাম হবে শুধু শুভ।
ঃ যথাজ্ঞা নন্দিনী। আজ থেকে তুমি আমার নদী হবে? জলাভাবে আমি পোড়ে ছাই। তুমি হবে তো আমার জলের আধার?
ঃ আমি তো তোমাকে ছুঁয়েছুঁয়েই আছি শুভ। ইচ্ছে করলেই আজলা ভরে নিতে পারো তুমি। তবে তোমার ইচ্ছেটাও খুব দামি কিনা!
ঃ না, তা নয় নদী। চিরদিন আমি এমনই মুখচোরা। যেচে ভালোবাসা না দিলে কেউ; চেয়ে নিইনি কভু। তবে এবার আমি তোমার পাড়ে বসে জুড়াবো আমার প্রাণ। ডুব সাঁতারে আমি হবো চ্যাম্পিয়ন।
ঃ আমাকে এক্ষনি একটু উঠতে হচ্ছে শুভ। কথা হবে কাল।
--
০৩/৭/১৫

No comments:
Post a Comment