Friday, February 24, 2017

টুকরো স্মৃতিঃ চির নূতন জীবনের গল্প


মাকে হারিয়েছি অনেক বছর আগে। আর আব্বাকে প্রায় দেড় বছর। মা বাবার সাথে পারিবারিক আড্ডার সময় মা ও আব্বা(বিশেষ করে আব্বা) কিছু গল্প করতেন। এসবই হতো- তাঁর সুখ, দুঃখ কিংবা বীরত্বের কথা।
মজার ব্যাপার হলোঃ এসব গল্পের /কথার প্রতিটিই একাধিকবার শুনেছি। কিন্তু প্রতিবারই শুনতে ভালো লাগতো। প্রতিবারই নূতন মনে হতো। অনেক সময় আব্বাকে মনে করিয়ে দিতাম যেনো "সেই" গল্পটা বলে। সবই ছিলো জীবনের গল্প।
সতত-নূতন জীবনের গল্প।
#অণুঅনুভব
[২০১৭০২২২/১৫১৮]

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়