গতকাল আমার চাকরি ছাড়ার একবছর পূর্ণ হলো। আমি "পূর্ণ" শব্দটাই ব্যবহার করলাম। কারণ, এই এক বছরকে একেবারে শূন্য হতে দেইনি আমি। দীর্ঘ চাকরি জীবনের ইতি টেনে বের হয়ে আসার সিদ্ধান্তটি কঠিন ছিলো। খুবই কঠিন। কারণ চাকরি আমার সংসার টেনে নিয়ে যাচ্ছিলো।
মোটামুটি একটা সম্মানজনক জব বাদ দিয়ে ফ্রীল্যান্সিং-এ আসাটাকে অনেকে বোকামি বলেছে। অনেকে আড়ালে হেসেছে। আর যারা অন্যের বিপদ দেখে খুশী হয়, তারা যারপরনাই আত্মতৃপ্তি লাভ করেছে।
আমার একাউন্টটি অনেক আগে করা থাকলেও, ফ্রীল্যান্সার হিসেবে কাজের বয়স গতকালই এক বছর পুরো হলো। আর আজ সকালে প্রোফাইল চেক করতে গিয়ে দেখিঃ ২০০০ ঘন্টা পেরিয়ে গেছে।
গত এক বছরের গল্পটা খুব সহজ ছিলো না। আল্লাহর উপর ভরসা রেখেছি। আমি হতাশ হইনি। শেখার অদম্য ইচ্ছেয় আর কাজের প্রতি ডেডিকেশনের ফলে সম্ভবত দুমাসের মাথায় আমি "টপ-রেটেড" হই। শুরু করেছিলাম, রাইটার হিসেবে। আর এখন মেইনলি এসইও করছি। আর এসইও রাইটিং এন্ড রিসার্চ । অস্বীকার করার জো নেই- অনেক ভালো রেটেও কাজ করছি এখন।
আবার বলতে হচ্ছেঃ চাকরি ছাড়ার সিদ্ধান্তটি কঠিন ছিলো; আর গত এক বছরের পথচলাটাও সহজ ছিলো না। সেসব অন্য কোনো সময় শেয়ার করার ইচ্ছে রলো।
ফ্রীল্যান্সার্স আর নট ফ্রী। প্রত্যয় আর শেখার আগ্রহ নিয়ে যেতে পারে সামনে।
শুভকামনা সবার জন্য।
~
[২০১৬১১২৫/১০৪২]

No comments:
Post a Comment